logoSnap Values
সুপারিশ যোগ্যতা

মিথ্যা বা প্রতারণামূলক তথ্য

সুপারিশের জন্য উপযুক্ত নয়:

যে কোনো ক্ষতিকর মিথ্যা তথ্য, যা আমাদের কমিউনিটি নির্দেশিকাতে নিষিদ্ধ করা হয়েছে, তা Snapchat-এ যে কোনো জায়গাতেই নিষিদ্ধ। নির্মাতা এবং পার্টনাররা নিজেদের বিষয়বস্তুর সত্যতা যাচাই করার জন্য দায়বদ্ধ। বিষয়বস্তু গুরুতর (রাজনীতি, স্বাস্থ্য, দুঃখজনক ঘটনা) হোক বা মজাদার (বিনোদনমূলক চর্চা, মজা করা ইত্যাদি ), সমস্ত ক্ষেত্রেই নির্মাতা এবং পার্টনারদের উপর ভুল বা বিভ্রান্তিকর বিষয়বস্তু প্রকাশনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহত্তর দর্শক-শ্রোতার কাছে বিষয়বস্তুটি সুপারিশের উপযুক্ত হওয়ার জন্য, এটিতে অবশ্যই এগুলো থাকা চলবে না:

রাজনৈতিক মিথ্যা বা ভিত্তিহীন তথ্য।

কমিউনিটি নির্দেশিকাসমূহ রাজনৈতিক মিথ্যা তথ্য নিষিদ্ধ করে, যেমন কোনো প্রার্থীর অবস্থান বা অন্যান্য বিষয়বস্তু যেমন ভোটিং সংক্রান্ত ভুল তথ্য, ভুল উপস্থাপনা বা নাগরিক প্রসেস কমিয়ে দেয় এমন অন্যান্য বিষয়বস্তুর ব্যাপারে ভুল তথ্যকে নিষিদ্ধ করে। এমন অনেক উদাহরণ বা পরিস্থিতি থাকতে পারে যেখানে আমাদের রিভিউ টিম যাচাই করতে পারে না যে একটি রাজনৈতিক দাবি সত্য, মিথ্যা বা এটি বিভ্রান্তিকর কি না। ধোঁয়াশাপূর্ণ কন্টেন্ট বন্ধু বা ফলোয়ারদের মধ্যে অনুমোদিত হতে পারে, তবে এটি সুপারিশের জন্য উপযুক্ত হবে না।

স্বাস্থ্য সংক্রান্ত মিথ্যা বা ভিত্তিহীন তথ্য

অনুরূপ কনটেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহতে নিষিদ্ধ, যার মানে এটি এসব কনটেন্ট নির্দেশিকাতেও নিষিদ্ধ।

দুঃখজনক ঘটনা অস্বীকার করা

এই ধরনের কনটেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহতে নিষিদ্ধ, যার অর্থ এটি এই Content Guidelines-এও নিষিদ্ধ।

কারসাজি করা মিডিয়া যা মিথ্যা বা বিভ্রান্তিকর

আমাদের কমিউনিটির নির্দেশিকাতে কারসাজি করা মিডিয়ার ক্ষতির ব্যাপারে সম্ভাবনার উপর নজর দেওয়া হয় (যেমন কোনো রাজনৈতিক ব্যক্তি লজ্জাজনক কিছু করছেন, এমন একটি ডিপফেক)। এছাড়া আমাদের বিষয়বস্তু সংক্রান্ত নির্দেশিকাতে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের বিতরণ অস্বীকার করা হয়, যেখানে আপাতভাবে সমাজের প্রতি কোনো ঝুঁকি নেই বলেই মনে হয়। উদাহরণ স্বরূপ, ক্লিকবেট টাইল ছবি যা ছবি এডিটিং টুলস বা এআই ব্যবহার করে একটি বাসের আকারের সাপকে চিত্রিত করতে, অথবা সম্পূর্ণ ভিত্তিহীন কাস্টিং গুজব ছড়ানোর জন্য অভিনেতাদের পোশাকে সম্পাদনা করে; এই উদাহরণগুলি নাগরিক অখণ্ডতা বা জনস্বাস্থ্যের জন্য হুমকি নাও হতে পারে, কিন্তু তা বিভ্রান্তিকর।

অন্যান্য ব্যক্তি, ব্র্যান্ড বা সংগঠনের প্রতারণামূলক ছদ্মবেশ ধারণ

অনুরূপ বিষয়বস্তু আমাদের কমিউনিটির নির্দেশিকাতে নিষিদ্ধ করা হয়েছে এবং এই সমস্ত বিষয়বস্তু সংক্রান্ত নির্দেশিকাগুলোতে অস্পষ্ট ছদ্মবেশধারণের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হয়। ব্যঙ্গ, প্যারোডি এবং মন্তব্য অনুমোদিত, তবে কন্টেন্টের প্রকৃত নির্মাতা কে তা ১৩ বছর বয়সী দর্শকের কাছেও যুক্তিসঙ্গতভাবে স্পষ্ট হতে হবে।

যে কোনো প্রকারের প্রতারণামূলক মার্কেটিং কৌশল।

আমরা এমন অতিরিক্ত রিডিরেক্ট বা লিঙ্ক নিষিদ্ধ করি, যেগুলো পপ-আপ অথবা পপ-আন্ডার বা অত্যাধিক বিজ্ঞাপন লোড তৈরি করে। আপনার কন্টেন্টে একটি লিঙ্ক দেখানোর পর আপনি তার শেষ গন্তব্য বা ল্যান্ডিং পেজ পরিবর্তন করতে পারবেন না। আপনার কন্টেন্টে থাকা যেকোনো লিঙ্ককেও আমাদের বিষয়বস্তু সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে।

এনগেজমেন্ট বেইট

এর মানে এমন কনটেন্ট যেখানে ভিউয়ারকে বিনোদন জোগানো বা তথ্য দেওয়া প্রকৃত উদ্দেশ্য নয়, বরং Snap-এর ভিউ অথবা ইন্টারঅ্যাকশন বুস্ট করতে কারসাজি করা মূল উদ্দেশ্য। কথোপকথন বাড়ানোর জন্য টোপ থেকে অনেক সময় এমন প্রত্যাশা তৈরি হয়, যা কখনোই সফল হয় না বা বাস্তবায়িত হয় না। নিষিদ্ধ কথোপকথন বাড়ানোর জন্য টোপ উদাহরণের একটি অসম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো:

  • “এটির জন্য অপেক্ষা করুন” ক্যাপশন, তবে “এটি” কখনও ঘটে না।

  • অস্তিত্ব নেই এমন Snapchat ফিচার সংক্রান্ত চ্যালেঞ্জ, যেমন “Snapchat আপনাকে এটা 10 বারের বেশি লাইক করতে দেবে না”

  • অতিরিক্ত লাইক এবং শেয়ার পাওয়ার চেষ্টা, যেমন, “এটা যদি 20,000 লাইক পায়, তাহলে আমি ন্যাড়া হব”

  • লম্বা টেক্সট ব্লক, অল্প ঝলক বা “পার্থক্য কোথায় দেখান” গেমের মাধ্যমে লোকজনকে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে কোনো Snap থামানো বা তা আবার দেখানো

  • বিভ্রান্তিকর বা চাঞ্চল্যকর শিরোনাম বা টাইলস, যেমন ভিত্তিহীন কাস্টিং গুজব, কোনও সেলিব্রিটির অনেক বছর পুরনো গ্রেপ্তারকে ব্রেকিং নিউজ হিসাবে উপস্থাপন করা, আমূল রূপান্তর বোঝাতে কারও দেহ বা মুখের ছবি সম্পাদনা করা ইত্যাদি।