আবশ্যক বিষয়াবলী
সমস্ত বিজ্ঞাপন অবশ্যই প্রতিটি ভৌগলিক এলাকায় তাদের নির্বাচিত দর্শক-শ্রোতাদের জন্য উপযুক্ত হতে হবে যেখানে বিজ্ঞাপনগুলি চলবে৷ Snapchat হল একটি 13+ অ্যাপ, তাই আমরা 13 বছরের কম বয়সী শিশুদের উদ্দ্যেশ্য করে বা তাদের আকর্ষক করার উদ্দেশ্যে তৈরি বিজ্ঞাপনগুলি প্রত্যাখ্যান করব৷
বিজ্ঞাপনগুলিকে অবশ্যই সমস্ত প্রযোজ্য আইন, বিধি, অধ্যাদেশ, নিয়মসমূহ, পাবলিক হুকুম নিয়মসমূহ, শিল্প কোড, প্রবিধান এবং প্রতিটি ভৌগোলিক এলাকায় যেখানে বিজ্ঞাপনগুলি চলবে সেই স্থানের সাংস্কৃতিক সংবেদনশীলতা মেনে চলতে হবে। অনুগ্রহ করে মনে রাখবেন:
কিছু বিশেষ পণ্য বা পরিষেবার বিজ্ঞাপনের ক্ষেত্রে লিঙ্গ, বয়স বা অবস্থানের ভিত্তিতে অভীষ্ট দর্শক-শ্রোতা ঠিক নাও করা যেতে পারে।
নির্দিষ্ট কিছু অবস্থানে ভাষার আবশ্যকতা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি হিসেবে, Snap মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য কিছু রপ্তানি নিয়ন্ত্রণ আইন এর শর্তাধীন দেশগুলিতে অবস্থানরত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অর্থের বিনিময়ে কোন বিজ্ঞাপন গ্রহণ করবে না।
