logoSnap Values
ইউরোপীয় ইউনিয়ন

আমাদের ইউরোপীয়ান ইউনিয়ন (EU) স্বচ্ছতার পেজে স্বাগত। এখানে আমরা ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (DSA)-এর শর্ত অনুযায়ী EU সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য, অডিওভিজ্যুয়াল মিডিয়া সার্ভিস ডিরেক্টিভ (AVMSD), ডাচ মিডিয়া অ্যাক্ট (DMA) এবং টেরোরিস্ট কনটেন্ট অনলাইন রেগুলেশন (TCO) প্রকাশ করি। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই সমস্ত স্বচ্ছতা সংক্রান্ত রিপোর্টের সবচেয়ে আপডেটেড সংস্করণ en-US ভাষাতে পাওয়া যাবে।

আইনি প্রতিনিধি

DSA-এর উদ্দেশ্যের জন্য Snap Group Limited-এর তরফ থেকে নিজেদের আইনি প্রতিনিধি হিসাবে Snap B.V-কে নিয়োগ করা হয়েছে। আপনি DSA-এর জন্য dsa-enquiries [at] snapchat.com-এ, AVMSD এবং DMA-এর জন্য at vsp-enquiries [at] snapchat.com-এ, TCO-এর জন্য আমাদের সাপোর্ট সাইটের মাধ্যমে tco-enquiries [at] snapchat.com-এ প্রতিনিধির সঙ্গে [এখানে] অথবা এখানে যোগাযোগ করতে পারেন:

Snap B.V.
Keizersgracht 165, 1016 DP
Amsterdam, The Netherlands

আপনি যদি আইন প্রয়োগকারী সংস্থা হন, তাহলে অনুগ্রহ করে এখানে উল্লিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন।

আমাদের সাথে যোগাযোগ করার সময় অনুগ্রহ করে ডাচ বা ইংরেজি ব্যবহার করুন।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ

DSA-এর জন্য আমরা ইউরোপীয় কমিশন এবং কনজ্যুমার অ্যান্ড মার্কেটের (ACM) জন্য নেদারল্যান্ডস কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হই। AVMSD এবং DMA-এর জন্য আমরা ডাচ মিডিয়া কর্তৃপক্ষ (CvdM) দ্বারা নিয়ন্ত্রিত হই। TCO-এর জন্য, আমরা 'অনলাইন টেরোরিস্ট কনটেন্ট এবং চাইল্ড সেক্সুয়াল অ্যাবইউজ মেটিরিয়াল (ATKM)'-এর ক্ষেত্রে নেদারল্যান্ডের কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হই।

DSA স্বচ্ছতার রিপোর্ট

প্রকাশিত: 28 ফেব্রুয়ারী 2025

সর্বশেষ আপডেট: 28 ফেব্রুয়ারী 2025

রিপোর্টিং চক্র: 1 জুলাই 2024 - 31 ডিসেম্বর 2024

আমরা ইউরোপিয়ান ইউনিয়ন (EU)-এর ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (রেগুলেশন (EU) 2022/2065) ("DSA") এর আর্টিকেল 15, 24 এবং 42-এর স্বচ্ছতার রিপোর্টিং-এর প্রয়োজনীয়তা অনুযায়ী এই রিপোর্টটি প্রকাশ করি। অন্যথায় যেখানে উল্লেখিত আছে, সেগুলো ছাড়া, এই রিপোর্টে থাকা তথ্য 1 জুলাই 2024 থেকে 31 ডিসেম্বর 2024 (H2 2024) এর রিপোর্টিং-এর সময়সীমার জন্য।

1. গড়পড়তা মাসিক সক্রিয় প্রাপক 
(DSA আর্টিকেল 24.2 এবং 42.3)

1 জানুয়ারী 2025 অনুযায়ী, EU-তে আমাদের Snapchat অ্যাপে প্রত্যেক মাসে গড়পড়তা সক্রিয় 93.7 মিলিয়ন প্রাপক (“AMAR”) রয়েছেন। এর মানে, 2024 সালের 31 ডিসেম্বরের 6 মাস আগে থেকে, EU-তে 93.7 মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী যে কোনো মাসে কমপক্ষে গড়পড়তা একবার করে Snapchat অ্যাপটি খুলেছেন।

এই সংখ্যাটি সদস্য স্টেটের মাধ্যমে নিম্নোক্তানুসারে বিশ্লেষণ করে:

বর্তমানের DSA শর্তাবলী মেনে চলার জন্য এই পরিসংখ্যানগুলো হিসাব করা হয়েছে এবং শুধুমাত্র DSA-এর উদ্দেশ্যের জন্য নির্ভর করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে, এই সংখ্যাগুলো কীভাবে হিসাব করা হয়, আমরা তা পরিবর্তন করেছি, যার মধ্যে রয়েছে পরিবর্তনশীল অভ্যন্তরীণ নীতি, প্রযুক্তির এবং রেগুলেটরদের নির্দেশিকা এবং সংখ্যাগুলো নির্দিষ্ট সময়সীমাগুলোর মধ্যে তুলনা করার উদ্দেশ্য নিয়ে প্রস্তুত করা হয়নি। এটি অন্যান্য উদ্দেশ্যের জন্য আমরা যে অন্যান্য ব্যবহারকারী পরিসংখ্যান প্রকাশ করি তা থেকেও ভিন্ন হতে পারে।

2.সদস্য দেশের কর্তৃপক্ষের অনুরোধ
(DSA আর্টিকেল 15.1(a))

ক) অবৈধ কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ


এই রিপোর্টিং সময়সীমায় (H2 2024), আমরা EU সদস্য দেশগুলোর থেকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা অবৈধ কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার শূন্য (0) আদেশ পেয়েছি, যার মধ্যে রয়েছে DSA আর্টিকেল 9 অনুযায়ী, যেগুলো ইস্যু করা হয়েছে।

যেহেতু এই সংখ্যাটি (0), তাই আমরা সংশ্লিষ্ট অবৈধ কন্টেন্টের অথবা ইস্যু করা দেশের সদস্যের ধরন কিংবা এই আদেশগুলো কার্যকর করতে বা স্বীকারোক্তির মধ্যবর্তী সময়ের ব্যাপারে বিভাজন দিতে পারব না

খ) তথ্য প্রদান করার জন্য আদেশ 

এই সময়সীমাতে (H2 2024), আমরা EU দেশের সদস্য কর্তৃপক্ষের থেকে ব্যবহারকারীর ডেটা প্রকাশ করার জন্য যে আদেশগুলো পেয়েছি তার মধ্যে DSA আর্টিকল 10 অনুযায়ী যেগুলো ইস্যু করা হয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত:

অর্ডারগুলোর প্রাপ্তির ক্ষেত্রে তথ্য প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর মধ্যবর্তী বা গড়পড়তা সময় ছিল 0 মিনিট — আমরা প্রাপ্তি নিশ্চিত করতে অটোমেটেড জবাব প্রদান করি।

অর্ডারগুলোর জন্য কার্যকারিতা নিশ্চিতের ক্ষেত্রে মধ্যবর্তী বা গড়পড়তা সময় হলো ~12 দিন। এই মেট্রিকটির মাধ্যমে, Snap একটি অর্ডার পাওয়ার পর থেকে যখন Snap সমস্যাটির সম্পূর্ণ সমাধান করে ফেলেছে, সেই সময়সীমা প্রতিফলিত করে, যা স্বতন্ত্র ক্ষেত্রগুলোতে, অর্ডারটির প্রক্রিয়া করতে Snap-এর থেকে প্রয়োজনীয় ব্যাখ্যার জন্য কোনো অনুরোধে সাড়া দিতে প্রাসঙ্গিক সদস্য স্টেট কর্তৃপক্ষ যতটা গতিতে কাজ করে, সেটির উপর নির্ভর করে।

মনে রাখবেন, আমরা অবৈধ কন্টেন্টের ধরণ অনুযায়ী শ্রেণীভুক্ত তথ্য দিতে উপরের অর্ডারগুলোর বিভাজন করি না, তার কারণ এই তথ্য সাধারণত আমাদের কাছে উপলভ্য নয়।

3. কন্টেন্ট মডারেশন 


Snapchat-এ থাকা সকল কন্টেন্টকে অবশ্যই আমাদের কমিউনিটির নির্দেশিকা এবং পরিষেবার শর্তাবলী মেনে চলতে হবে। সুনির্দিষ্ট কিছু কন্টেন্টকে অবশ্যই অতিরিক্ত নির্দেশিকা এবং নীতিমালা অনুসরণ করতে হবে। যেমন, আমাদের পাবলিক ব্রডকাস্ট সার্ফেসে বৃহত্তর অডিয়েন্সের অ্যালগোরিদমিক সুপারিশের জন্য জমা করা কন্টেন্টকে অবশ্যই আমাদের সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা-তে থাকা অতিরিক্ত, উচ্চতর স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, এর পাশাপাশি বিজ্ঞাপনকে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নীতিসমূহ মেনে চলতে হবে।

প্রযুক্তি এবং মনুষ্য রিভিউ ব্যবহার করে আমরা এই নীতিগুলো প্রয়োগ করি। এছাড়া আমরা সরাসরি ইন-অ্যাপ বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, অবৈধ কন্টেন্ট এবং অ্যাক্টিভিটি সহ, লঙ্ঘনের অভিযোগ করতে ব্যবহারকারী এবং অ-ব্যবহারকারীদেরকে সুবিধা বা উপায় প্রদান করি। আমরা সক্রিয় ক্ষতি-শনাক্তকরণ প্রযুক্তিও ব্যবহার করি। সক্রিয় শনাক্তকরণ পদ্ধতি এবং রিপোর্টের মাধ্যমে পর্যালোচনা করা যায়, যেটি আমাদের নীতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অটোমেটেড টুল এবং হিউম্যান মডারেটরদের যৌথ ব্যবহারে কার্যকর হয়ে ওঠে।

আমরা নিচে H2 2024-এ আমাদের বিষয়বস্তুর মডারেশন সম্পর্কে আরও তথ্য দিয়েছি।

a) DSA আর্টিকেল 16 অনুযায়ী জমা করা বিজ্ঞপ্তি 
(DSA আর্টিকেল 15.1(b))

DSA আর্টিকেল 16 অনুযায়ী, Snap এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীদেরকে এবং ব্যবহারকারী নন এমন লোকজনকে তাদের বিবেচনা অনুযায়ী Snapchat-এ অবৈধ কন্টেন্ট তথ্যের উপস্থিতি সংক্রান্ত Snap-এর ব্যাপারে জানাতে দেয়। তারা Snapchat অ্যাপে বা আমাদের ওয়েবসাইটে সরাসরি, সুনির্দিষ্ট কন্টেন্ট বা অ্যাকাউন্টের ব্যাপারে রিপোর্ট করে এটি করতে পারেন। 

ইন-অ্যাপ অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্ট জমা করে, অভিযোগকারীরা বিভিন্ন বিকল্পের তালিকা থেকে অভিযোগ করার একটি নির্দিষ্ট কারণ বেছে নিতে পারেন, যেটিতে আমাদের কমিউনিটি নির্দেশিকায় তালিকাভুক্ত লঙ্ঘনের ক্যাটাগরিগুলো প্রতিফলিত হবে (যেমন ঘৃণাপূর্ণ ভাষা, ও মাদক)। আমাদের কমিউনিটি নির্দেশিকায় এমন কন্টেন্ট এবং ক্রিয়াকলাপ নিষিদ্ধ করা হয়, যেগুলো EU-তে অবৈধ, তাই আমাদের অভিযোগ করার কারণগুলো মূলত EU-তে থাকা অবৈধ কন্টেন্টের সুনির্দিষ্ট ক্যাটাগরিগুলো প্রতিফলিত করে। তবে, EU-তে থাকা একজন অভিযোগকারী আমাদের মেনুতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, এমন কারণগুলোর জন্য যে কন্টেন্ট বা অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে অভিযোগ করা যায় বলে বিশ্বাস করেন, সেগুলো তারা “অন্যান্য অবৈধ কন্টেন্ট” হিসাবে অভিযোগ করতে পারেন এবং তারা কেন এটি অবৈধ বলে মনে করেন, তাদেরকে সেটি ব্যাখ্যা করার একটা সুযোগ দেওয়া হয়। 

রিপোর্টিং পিরিয়ডের সময় 2(H 2024), আমরা EU-তে DSA আর্টিকেল 16 অনুযায়ী জমা করা এই বিজ্ঞপ্তিগুলো পেয়েছি:

এই বিজ্ঞপ্তিগুলো কীভাবে প্রক্রিয়া করা হয়েছিল, আমরা সেই ব্যাপারে নিচে একটি বিশ্লেষণ প্রদান করেছি - যেমন, শুধুমাত্র স্বয়ংক্রিয় উপায়ের মাধ্যমে বা মনুষ্য দ্বারা রিভিউ সহ একটি প্রক্রিয়ার মাধ্যমে:

আমরা যদি পর্যালোচনা করার পর এটা নির্ধারণ করি যে অভিযোগ করা কন্টেন্ট বা অ্যাকাউন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকা (অবৈধতার কারণ সহ) লঙ্ঘন করে, তাহলে আমরা (i) নিয়ম লঙ্ঘন করা সংশ্লিষ্ট কন্টেন্ট সরিয়ে দিতে পারি, (ii) সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারকে সতর্ক করতে পারি এবং অ্যাকাউন্টটির বিরুদ্ধে স্ট্রাইক জারি করতে পারি এবং / অথবা (iii) প্রাসঙ্গিক অ্যাকাউন্টটি লক করে দিতে পারি, যেমনটা আমাদের Snapchat মডারেশন, এনফোর্সমেন্ট এবং আবেদনের ব্যাখ্যাকারী-তে বিশদে উল্লেখ করা আছে। 

H2 2024-এ, আমরা EU-তে DSA আর্টিকেল 16 অনুযায়ী জমা করা বিজ্ঞপ্তিগুলো পাওয়ার পরে এই এনফোর্সমেন্ট সংক্রান্ত পদক্ষেপগুলো নিয়েছি:

H2 2024-এ, “অন্যান্য অবৈধ কন্টেন্ট”-এর জন্য সব রিপোর্ট, যেগুলোতে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা অধীনে পদক্ষেপ নিয়েছি, তার কারণ আমাদের কমিউনিটি নির্দেশিকা প্রাসঙ্গিক কন্টেন্ট বা অ্যাক্টিভিটি নিষিদ্ধ করে দিয়েছে। আমরা তাই উপরে থাকা টেবিলে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের প্রাসঙ্গিক ক্যাটাগরির অধীনে এই বাস্তবায়নগুলোর শ্রেণীবিভাজন করেছি।

উপরোক্ত বাস্তবায়নগুলো ছাড়াও, আমরা অন্যান্য প্রযোজ্য Snap নীতিমালা এবং নির্দেশিকা অনুযায়ী আমাদের কাছে তুলে ধরা বা রিপোর্ট করা কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি: 

  • আমাদের পাবলিক ব্রডকাস্ট সার্ফেসে কন্টেন্ট সম্পর্কিত, আমরা যদি নির্ধারণ করি যে রিপোর্ট করা কন্টেন্ট আমাদের সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা পূরণ করে না, আমরা অ্যালগরিদম সুপারিশের জন্য কন্টেন্ট প্রত্যাখ্যান করতে পারি অথবা আমরা নির্দিষ্ট কিছু শ্রোতাদের বাদ দেওয়ার জন্য কন্টেন্ট বিতরণ সীমাবদ্ধ করতে পারি (যদি কন্টেন্ট আমাদের সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা পূরণ করে তবে তা অন্যথায় সংবেদনশীল বা পরামর্শমূলক)। 

H2 2024-এ, আমরা আমাদের সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা অনুযায়ী, EU-তে আমাদের কাছে রিপোর্ট করা Snapchat-এর পাবলিক ব্রডকাস্ট সার্ফেসগুলোতে কন্টেন্টের বিরুদ্ধে এই পদক্ষেপগুলো নিয়েছি: