Snap Values
ইউরোপীয় ইউনিয়ন
1 জুলাই, 2023 – 31 ডিসেম্বর, 2023

প্রকাশিত:

25 এপ্রিল, 2024

আপডেট করা হয়েছে:

29 আগস্ট, 2024

আমাদের ইউরোপীয়ান ইউনিয়ন (EU) স্বচ্ছতার পেজে স্বাগত। এখানে আমরা ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (DSA)-এর শর্ত অনুযায়ী EU সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য, অডিওভিজ্যুয়াল মিডিয়া সার্ভিস ডিরেক্টিভ (AVMSD), ডাচ মিডিয়া অ্যাক্ট (DMA) এবং টেরোরিস্ট কনটেন্ট অনলাইন রেগুলেশন (TCO) প্রকাশ করি। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই সমস্ত স্বচ্ছতা সংক্রান্ত রিপোর্টের সবচেয়ে আপডেটেড সংস্করণ en-US ভাষাতে পাওয়া যাবে।

আইনি প্রতিনিধি

DSA-এর উদ্দেশ্যের জন্য Snap Group Limited-এর তরফ থেকে নিজেদের আইনি প্রতিনিধি হিসাবে Snap B.V-কে নিয়োগ করা হয়েছে। আপনি DSA-এর জন্য dsa-enquiries [at] snapchat.com-এ, AVMSD এবং DMA-এর জন্য at vsp-enquiries [at] snapchat.com-এ, TCO-এর জন্য আমাদের সাপোর্ট সাইটের মাধ্যমে tco-enquiries [at] snapchat.com-এ প্রতিনিধির সঙ্গে [এখানে] অথবা এখানে যোগাযোগ করতে পারেন:

Snap B.V.
Keizersgracht 165, 1016 DP
Amsterdam, The Netherlands

আপনি যদি আইন প্রয়োগকারী সংস্থা হন, তাহলে অনুগ্রহ করে এখানে উল্লিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন।

আমাদের সাথে যোগাযোগ করার সময় অনুগ্রহ করে ডাচ বা ইংরেজি ব্যবহার করুন।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ

DSA-এর জন্য আমরা ইউরোপীয় কমিশন এবং কনজ্যুমার অ্যান্ড মার্কেটের (ACM) জন্য নেদারল্যান্ডস কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হই। AVMSD এবং DMA-এর জন্য আমরা ডাচ মিডিয়া কর্তৃপক্ষ (CvdM) দ্বারা নিয়ন্ত্রিত হই। TCO-এর জন্য, আমরা 'অনলাইন টেরোরিস্ট কনটেন্ট অ্যান্ড চাইল্ড সেক্সুয়াল অ্যাবইউজ মেটিরিয়াল (ATKM)'-এর ক্ষেত্রে নেদারল্যান্ডের কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হই।

DSA স্বচ্ছতার রিপোর্ট

DSA-এর আর্টিকেল 15, 24 এবং 42 অনুযায়ী, Snap-কে Snapchat-এর পরিষেবার জন্য Snap-এর কনটেন্ট মডারেশন সম্পর্কিত নির্ধারিত তথ্য সম্বলিত রিপোর্ট পাবলিশ করতে হবে, যেগুলো “অনলাইন প্ল্যাটফর্ম” হিসাবে বিবেচনা করা হয়, যেমন, স্পটলাইট, আপনার জন্য, পাবলিক প্রোফাইল, মানচিত্র, লেন্স এবং বিজ্ঞাপন দেওয়া। এই রিপোর্ট 25 অক্টোবর 2023 থেকে প্রত্যেক 6 মাস অন্তর অবশ্যই পাবলিশ করতে হবে।

Snap আমাদের প্ল্যাটফর্মে রিপোর্ট করা কন্টেন্ট ভলিউমের ব্যাপারে তথ্য জানাতে, বছরে দু'বার Snap-এর নিরাপত্তা প্রচেষ্টা এবং প্রকৃতির স্বচ্ছতা রিপোর্ট প্রকাশ করে। H2 2023 (1 জুলাই- 31 ডিসেম্বর)-এর জন্য আমাদের সর্বশেষ রিপোর্ট এখানে পাওয়া যাবে (1 আগস্ট 2024 অনুযায়ী আমাদের গড়পড়তা মাসিক সক্রিয় প্রাপকের হিসাবের ব্যাপারে আপডেট সহ -- এই পেজের একদম নিচে দেখুন)। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট সংক্রান্ত সুনির্দিষ্ট মেট্রিক্স এই পেজে পাওয়া যাবে।

গড়পড়তা মাসিক সক্রিয় প্রাপক 
(DSA আর্টিকেল 24.2 এবং 42.3)

31 ডিসেম্বর 2023 অনুযায়ী, EU-তে আমাদের Snapchat অ্যাপে গড়পড়তা মাসিক সক্রিয় প্রাপকের (“AMAR”) সংখ্যা 90.9 মিলিয়ন। এর মানে, গত 6 মাসে, ইউরোপীয় ইউনিয়নে 90.9 মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী যে কোনো মাসে কমপক্ষে একবার Snapchat অ্যাপটি খুলেছেন।

এই সংখ্যাটি সদস্য স্টেটের মাধ্যমে নিম্নোক্তানুসারে বিশ্লেষণ করে:

বর্তমানের DSA নিয়মসমূহ মেনে চলার জন্য এই পরিসংখ্যানগুলো হিসাব করা হয়েছে এবং শুধুমাত্র DSA-এর উদ্দেশ্যের জন্য নির্ভর করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে, এই সংখ্যাগুলো কীভাবে হিসাব করা হয়, আমরা তা পরিবর্তন করেছি, যার মধ্যে রয়েছে পরিবর্তনশীল অভ্যন্তরীণ নীতি, প্রযুক্তির এবং রেগুলেটরদের নির্দেশিকা এবং সংখ্যাগুলো নির্দিষ্ট সময়সীমাগুলোর মধ্যে তুলনা করার উদ্দেশ্য নিয়ে প্রস্তুত করা হয়নি। এটি অন্যান্য উদ্দেশ্যের জন্য আমরা যে অন্যান্য ব্যবহারকারী পরিসংখ্যান প্রকাশ করি তা থেকেও ভিন্ন হতে পারে।


সদস্য রাষ্ট্রের কর্তৃপক্ষের অনুরোধ
(DSA আর্টিকেল 15.1(a))

সরিয়ে দেওয়ার অনুরোধ 

এই সময়কালে, আমরা DSA আর্টিকেল 9 অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে 0টি সরিয়ে দেওয়ার অনুরোধ পেয়েছি।

তথ্যের অনুরোধ 

এই সময়কালে, আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে নিম্নলিখিত তথ্যের অনুরোধ পেয়েছি:

তথ্য অনুরোধের প্রাপ্তির সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার গড় পরিবর্তনের সময় 0 মিনিট — আমরা প্রাপ্তির নিশ্চিত করে একটি অটোমেটেড প্রতিক্রিয়া দিই। তথ্য অনুরোধকে কার্যকর করার গড় পরিবর্তনের সময় ~10 দিন। এই মেট্রিকটি Snap একটি IR পাওয়ার থেকে শুরু করে যখন Snap বিশ্বাস করে যে অনুরোধটি সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে, সেই সময়কালকে প্রতিফলিত করে। কিছু ক্ষেত্রে, এই প্রক্রিয়ার দৈর্ঘ্য আংশিকভাবে নির্ভর করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের অনুরোধ প্রক্রিয়া করার জন্য Snap থেকে প্রয়োজনীয় ব্যাখ্যাগুলির প্রতি যে কোনো অনুরোধের প্রতি কত দ্রুত প্রতিক্রিয়া জানায়।

কন্টে‌ন্ট মডারেশন


Snapchat-এ সব কন্টে‌ন্টকে অবশ্যই আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহ এবং পরিষেবার শর্তাবলী, এছাড়া সমর্থিত শর্তাবলী, নির্দেশিকা ও ব্যাখ্যাকরা নিয়ম মেনে চলতে হবে। সক্রিয় শনাক্তকরণ পদ্ধতি এবং অবৈধা বা নিয়ম অমান্যকারী কনটেন্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলে পর্যালোচনার প্রয়োজন হয়, যখন আমাদের টুলিং সিস্টেম অনুরোধের প্রক্রিয়া করে, প্রাসঙ্গিক মেটাডেটা একত্রিত করে এবং কার্যকরী ও উন্নত পর্যালোচনা প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা সংগঠিত ব্যবহারকারী ইন্টারফেসের মাধ্যমে আমাদের মডারেশন টিমকে প্রাসঙ্গিক কনটেন্ট প্রেরণ করে। যখন আমাদের মডারেশন টিম হিউম্যান রিভিউ বা অটোমেটেড উপায়ের মাধ্যমে নির্ধারণ করে যে একজন ব্যবহারকারী আমাদের শর্তাবলী লঙ্ঘন করেছেন, তখন আমরা সেই নিয়ম অমান্যকারী কনটেন্ট বা অ্যাকাউন্টটি সরিয়ে দিতে পারি, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বাতিল করতে বা সেটির দৃশ্যমানতা সীমিত করতে পারি এবং/অথবা আমাদেরSnapchat মডারেশন, এনফোর্সমেন্ট এবং আপিল এক্সপ্লেইনার অনুযায়ী, আইন বাস্তবায়নকারী সংস্থাকে অবগত করতে পারি। কমিউনিটির নির্দেশিকাসমূহ লঙ্ঘন করার জন্য আমাদের সুরক্ষা টিম যে সমস্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট লক করে দিয়েছেন, তারা লক করা অ্যাকাউন্টের আবেদন জমা দিতে পারেন এবং ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু কনটেন্ট এনফোর্সমেন্টের আবেদন করতে পারেন ।

কন্টেন্ট ও অ্যাকাউন্টের নোটিশ (DSA আর্টিকেল 15.1(b))

Snap এমন ব্যবস্থা করেছে, যা ব্যবহারকারী এবং অ-ব্যবহারকারী প্ল্যাটফর্মে আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহ এবং পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে এমন কন্টেন্ট ও অ্যাকাউন্টের Snap–কে অবহিত করতে পারে, যার মধ্যে DSA আর্টিকেল 16 অনুযায়ী অবৈধ বিবেচনা করা কন্টেন্ট ও অ্যাকাউন্টের Snap–কে অবহিত করতে পারে।  এই রিপোর্টিং প্রক্রিয়াগুলো অ্যাপের নিজেই (অর্থাৎ সরাসরি কন্টেন্ট থেকে তৈরি করা কন্টেন্ট) এবং আমাদের ওয়েবসাইটে উপলভ্য।

সংশ্লিষ্ট সময়কালে, আমরা ইউরোপীয় ইউনিয়নে নিম্নলিখিত কন্টেন্ট ও অ্যাকাউন্ট বিজ্ঞপ্তি পেয়েছি:

In H2’23, we handled 664,896 notices solely via automated means. All of these were enforced against our Community Guidelines because our Community Guidelines encapsulate illegal content. 

In addition to user-generated content and accounts, we moderate advertisements if they violate our platform policies. Below are the total ads that were reported and removed in the EU. 

বিশ্বস্ত ফ্ল্যাগারদের নোটিশসমূহ (আর্টিকেল 15.1(b))

আমাদের সাম্প্রতিক স্বচ্ছতার রিপোর্টের (H2 2023) সময়কালে, DSA-এর অধীনে আনুষ্ঠানিকভাবে কোনও বিশ্বস্ত ফ্ল্যাগার নিযুক্ত করা হয়নি। সুতরাং, এই সময়কালে এই বিশ্বস্ত ফ্ল্যাগারদের দ্বারা জমা দেওয়া নোটিশের সংখ্যা শূন্য (0) ছিল।

সক্রিয় কন্টেন্ট মডারেশন (আর্টিকেল 15.1(c))

সংশ্লিষ্ট সময়কালে, Snap নিজস্ব উদ্যোগে কন্টেন্ট মডারেশনের সাথে জড়িত হওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নে নিম্নলিখিত কন্টেন্ট ও অ্যাকাউন্ট প্রয়োগ করেছে:

Snap-এর নিজস্ব উদ্যোগে মডারেশন প্রচেষ্টার সমস্ত মানুষ বা অটোমেশন ব্যবহার করা হয়েছে। আমাদের পাবলিক কন্টেন্ট সার্ফেসে, কনটেন্ট বৃহত্তর দর্শক-শ্রোতার কাছে পৌঁছানের যোগ্য হওয়ার আগে সাধারণত অটো-মডারেশন এবং হিউম্যান রিভিউয়ের মধ্যে দিয়ে যায়। অটোমেটেড টুলের ব্যাপারে এগুলো অন্তর্ভুক্ত:

  • মেশিন লার্নিং ব্যবহার করে অবৈধ বা নিয়ম লঙ্ঘনকারী কনটেন্টের সক্রিয় শনাক্তকরণ;

  • হ্যাশ-ম্যাচিং টুল (যেমন PhotoDNA এবং Google-এর CSAI);

  • ইমোজি সহ আপত্তিকর কী ওয়ার্ডের একটি শনাক্ত করা এবং নিয়মিত আপডেট করা তালিকার ভিত্তিতে কনটেন্ট বাতিল করার জন্য আপত্তিকর ভাষা শনাক্তকরণ


আবেদন (আর্টিকেল 15.1(d))

সংশ্লিষ্ট সময়কালে, Snap ইউরোপীয় ইউনিয়নে তার অভ্যন্তরীণ অভিযোগ-নিষ্পত্তি সিস্টেমের মাধ্যমে নিম্নলিখিত কন্টেন্ট ও অ্যাকাউন্ট আবেদন প্রক্রিয়া করেছে:


* শিশুদের যৌন শোষণ বন্ধ করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। Snap এই ব্যাপারে উল্লেখযোগ্য পরিমাণ সংস্থান কাজে লাগায় এবং এরকম আচরণের ক্ষেত্রে কোনো আপস করে না। CSE আবেদনগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং বিষয়বস্তুর গ্রাফিক বা অশালীন প্রকৃতির কারণে এজেন্টদের একটি ছোট টিম আছে, যারা এই পর্যালোচনাগুলো করে থাকে। 2023 সালের শরতকালে Snap নীতি সংক্রান্ত এমন পরিবর্তন করেছে, যা কিছু CSE এনফোর্সমেন্টের ধারাবাহিকতায় প্রভাব ফেলেছে এবং আমরা কঠোর গুণমান সংক্রান্ত আশ্বাস ও এজেন্টের পুনরায়-প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করেছি। আমরা আশা করছি যে প্রাথমিক এনফোর্সমেন্টের প্রাসঙ্গিকতার উন্নতি করা এবং CSE আবেদনের ক্ষেত্রে প্রতিক্রিয়া সময় আরও উন্নতি করার ব্যাপারে অগ্রগতি পরবর্তী স্বচ্ছতার রিপোর্ট থেকে জানা যাবে।

বিষয়বস্তু মডারেশনের জন্য অটোমেটেড উপায় (আর্টিকেল 15.1(e))

আমাদের পাবলিক কন্টেন্ট সার্ফেসে, কনটেন্ট বৃহত্তর দর্শক-শ্রোতার কাছে পৌঁছানের যোগ্য হওয়ার আগে সাধারণত অটো-মডারেশন এবং হিউম্যান রিভিউয়ের মধ্যে দিয়ে যায়। অটোমেটেড টুলের ব্যাপারে এগুলো অন্তর্ভুক্ত:

  • মেশিন লার্নিং ব্যবহার করে অবৈধ বা নিয়ম লঙ্ঘনকারী কনটেন্টের সক্রিয় শনাক্তকরণ;

  • হ্যাশ-ম্যাচিং টুল (যেমন PhotoDNA এবং Google-এর CSAI Match);

  • ইমোজি সহ আপত্তিকর কী ওয়ার্ডের একটি শনাক্ত করা এবং নিয়মিত আপডেট করা তালিকার ভিত্তিতে কনটেন্ট বাতিল করার জন্য আপত্তিকর ভাষা শনাক্তকরণ।


সমস্ত ক্ষতিকর বস্তুর জন্য অটোমেটেড মডারেশন প্রযুক্তির নির্ভুলতা মোটামুটি 96.61%, ভুলের হার ছিল মোটামুটি 3.39%।


বিষয়বস্তু মডারেশন সংক্রান্ত সুরক্ষা (আর্টিকেল 15.1(e))

আমরা এটা জানি যে সরকার, রাজনৈতিক নির্বাচনী কেন্দ্র বা সুসংগঠিত ব্যক্তি দ্বারা সহ অটোমেটেড এবং হিউম্যান মডারেটর পক্ষপাত ও অশালীনতার রিপোর্টের মাধ্যমে মতপ্রকাশের ও একত্রিত হওয়ার স্বাধীনতা সহ বিষয়বস্তুর মডারেশনে ঝুঁকি আছে। Snapchat সাধারণত রাজনৈতিক বা অ্যাক্টিভিস্ট বিষয়বস্তুর জায়গা নয়, বিশেষত আমাদের পাবলিক স্পেসগুলোতে।


তবে এই ঝুঁকিগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আইন বাস্তবায়নকারী সংস্থা ও সরকারি কর্তৃপক্ষ সহ বেআইনি বা আইন অমান্যকারী বিষয়বস্তু পরিচালনা করার ব্যাপারে Snap-এর কাছে পরীক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং মজবুত ও ধারাবাহিক পদ্ধতিও রয়েছে। আমরা অনবরত আমাদের বিষয়বস্তু সংক্রান্ত মডারেশন অ্যালগোরিদমের মূল্যায়ন এবং বিবর্তন করছি। মতপ্রকাশের স্বাধীনতায় সম্ভাব্য বাধাগুলো শনাক্ত করা অনেক সময় কঠিন হতে পারে, তবে আমরা উল্লেখযোগ্য কোনো সমস্যার ব্যাপারে অবগত নই এবং কোনো ভুল হয়ে থাকলে আমরা আমাদের ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় উপায় প্রদান করি।


আমাদের নীতি ও সিস্টেমের মাধ্যমে ধারাবাহিক ও ন্যায্য আইন বাস্তবায়নের সুবিধা দেওয়া হয় এবং যেমনটা উপরে বর্ণনা করা হয়েছে, Snapchatter-দেরকে বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়ার মাধ্যমে অর্থপূর্ণভাবে বিতর্ক এনফোর্সমেন্ট সম্পর্কিত পরিণাম অর্জন করার সুযোগ দেওয়া হয়, যার লক্ষ্য হলো স্বতন্ত্র Snapchatter অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি আমাদের কমিউনিটির স্বার্থ নিরাপদ রাখা।

আমরা নিরবচ্ছিন্নভাবে আমাদের এনফোর্সমেন্ট নীতি ও প্রক্রিয়া উন্নত করার চেষ্টা করি এবং Snapchat-এ সম্ভাব্য ক্ষতিকর ও বেআইনি বিষয়বস্তু এবং অ্যাক্টিভিটির মোকাবিলায় বিশাল পদক্ষেপ নিয়েছি। এটি আমাদের সর্বশেষ স্বচ্ছতার রিপোর্ট-এ দেখানো আমাদের রিপোর্টিং এবং এনফোর্সমেন্ট সংক্রান্ত হিসাবে ক্রমশ উর্ধ্বমুখী এবং সামগ্রিকভাবে Snapchat-এ নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে নিম্নমুখী দেখা যাচ্ছে।


আদালতের বাইরে নিষ্পত্তি (Article 24.1(a))

আমাদের সর্বশেষ স্বচ্ছতার রিপোর্ট (H2 2023)-এর জন্য, DSA অধীনে আদালতের বাইরে বিতর্কের নিষ্পত্তি করতে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এই সময়সীমাতে অনুরূপ সংস্থার কাছে জমা দেওয়া বিতর্কের সংখ্যা শূন্য (0) এবং আমরা নিষ্পত্তির জন্য পরিণাম, মেডিয়ান টার্নঅ্যারাউন্ডের সময় দিতে এবং আমরা যেখানে সংস্থার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছি, তা শেয়ার করতে পারছি না।



অ্যাকাউন্ট সাসপেনশন (আর্টিকেল 24.1(b))

H2 2023-এর সময়, অনুচ্ছেদ 23 সাপেক্ষে অ্যাকাউন্ট সম্পর্কিত সাসপেনশন আরোপ করা হয়নি। ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ঘন ঘন বিজ্ঞপ্তি বা অভিযোগ দায়ের করা, যা স্পষ্টত ভিত্তিহীন, এমন ঘটনা হ্রাস করতে Snap-এর ট্রাস্ট ও সেফটি টিমের কাছে ব্যবস্থা আছে। এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে একই ধরণের রিপোর্ট বার বার তৈরি করা সীমিত করে দেওয়া এবং যারা একই রকমের ভিত্তিহীন অভিযোগ বার বার দাখিল করেন, তাদেরকে প্রতিরোধ করতে ইমেইল ফিল্টার ব্যবহার করা। Snap আমাদের Snapchat মডারেশন, এনফোর্সমেন্ট এবং অ্যাপিল এক্সপ্লেইনার-এ ব্যাখ্যা করা অনুযায়ী অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয় এবং Snap-এর অ্যাকাউন্টের এনফোর্সমেন্ট লেভেলের তথ্য আমাদের স্বচ্ছতার রিপোর্ট (H2 2023)-এ পাওয়া যাবে। এই ধরনের ব্যবস্থা পর্যালোচনা এবং পুনরাবৃত্তি করা অব্যাহত থাকবে।


মডারেটর রিসোর্স, দক্ষতা এবং সহায়তা (অনুচ্ছেদ 42.2)

আমাদের কনটেন্ট মডারেশন টিম গোটা বিশ্বজুড়ে কাজ করে, তাই Snapchatter-কে 24/7 নিরাপদে রাখতে আমরা সক্ষম। নিচে আপনি মডারেটরদের ভাষা সংক্রান্ত স্পেশালিটি দ্বারা আমাদের হিউম্যান মডারেশন রিসোর্সের বিশ্লেষণ খুঁজে পাবেন (মনে রাখবেন কিছু কিছু মডারেটর একাধিক ভাষায় বিশেষজ্ঞ) 31 ডিসেম্বর 2023 অনুযায়ী:

উপরের টেবিলে সমস্ত মডারেটর অন্তর্ভুক্ত রয়েছে, যারা 31 ডিসেম্বর, 2023 অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ভাষা সাপোর্ট করেছেন। এমন পরিস্থিতিসমূহ, যেখানে আমাদের অতিরিক্ত ভাষা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়, সেখানে আমরা অনুবাদ ব্যবহার করি।

মডারেটরদেরকে একটি স্ট্যান্ডার্ড চাকরির বর্ণনা ব্যবহার করে নিয়োগ করা হয়, যার মধ্যে রয়েছে ভাষা সংক্রান্ত প্রয়োজনীয়তা (প্রয়োজনের উপর নির্ভর করে)। ভাষা সংক্রান্ত প্রয়োজনে বলা হয় যে প্রার্থীকে অবশ্যই ভাষায় লেখার ও কথা বলার দক্ষতা দেখাতে হবে এবং এন্ট্রি-লেভেল পজিশনের জন্য কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর শিক্ষাগত ও ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের শর্তের সঙ্গে ম্যাচ করতে হবে, তবেই তাকে বিবেচনা করা হবে। এছাড়াও, প্রার্থীর অবশ্যই যে দেশে বা যে অঞ্চলে তারা কন্টেন্ট মডারেশন সংক্রান্ত সহায়তা প্রদান করবেন, সেখানকার বর্তমান ঘটনাবলীর ব্যাপারে সম্যক ধারণা থাকা দরকার।

আমাদের মডারেশন টিম আমাদের Snapchat কমিউনিটিকে সুরক্ষিত রাখতে আমাদের নীতি এবং প্রয়োগমূলক পদক্ষেপ বাস্তাবায়ন করে। নতুন টিমের সদস্যদের স্ন্যাপের নীতি, টুলস এবং এস্কেলেশন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে একাধিক সপ্তাহব্যাপী সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পর, প্রতিটি মডারেটরকে কন্টেন্ট পর্যালোচনা করার অনুমতি পাওয়ার আগে একটি সার্টিফিকেশন পরীক্ষা পাস করতে হবে। আমাদের মডারেশন টিম প্রতিনিয়ত তাদের কর্মপ্রবাহের সাথে প্রাসঙ্গিক রিফ্রেশার প্রশিক্ষণে অংশগ্রহণ করে, বিশেষত যখন আমরা পলিসি-বর্ডারলাইন এবং প্রসঙ্গ-নির্ভর সমস্যার মুখোমুখি হই। এছাড়া সমস্ত মডারেটর যাতে আমাদের বর্তমানের এবং সমস্ত আপডেট করা নীতিগুলোর ব্যাপারে ওয়াকিবহাল, তা নিশ্চিত করতে আপক্সিলিং প্রোগ্রাম, সার্টিফিকেশন সেশন এবং ক্যুইজ পরিচালনা করি। সব শেষে, বর্তমান ইভেন্টের উপর ভিত্তি করে যখন ট্রেন্ডিং কন্টেন্ট সার্ফেসে চলে আসে, তখন আমরা দ্রুত নীতি সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করি, যাতে টিমগুলো Snap-এর নীতি অনুযায়ী সাড়া দিতে পারে।

আমরা আমাদের কন্টেন্ট মডারেশন টিম - Snap-এর “ডিজিটাল ফার্স্ট রেসপন্ডার” - কে উল্লেখযোগ্য সাপোর্ট এবং রিসোর্স প্রদান করি, যার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যের সহায়তা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ দি।

শিশুদের যৌন শোষণ এবং অত্যাচার (CSEA) মিডিয়া স্ক্যানিং রিপোর্ট


ব্যাকগ্রাউন্ড

আমাদের কমিউনিটির যেকোনো সদস্যকে, বিশেষত কোনো অপ্রাপ্তবয়স্ককে, যৌন শোষণ করা আমাদের কমিউনিটি নির্দেশিকা অনুসারে বেআইনি, ঘৃণ্য ও নিষিদ্ধ। আমাদের প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ এবং অত্যাচার (CSEA) প্রতিরোধ, শনাক্ত এবং নির্মূল করা Snap-এর একটি অন্যতম অগ্রাধিকার এবং আমরা এগুলো ও অন্যান্য অপরাধের মোকাবিলা করতে আমাদের দক্ষতা অনবরত উন্নত করে চলব।


আমরা শিশুর যৌন নির্যাতনের অবৈধ ছবি ও ভিডিও শনাক্ত করতে PhotoDNA মজবুত হ্যাশ-ম্যাচিং এবং Google-এর চাইল্ড সেক্সুয়াল অ্যাবইউজ ইমেজারি (CSAI) ম্যাচ ব্যবহার করি এবং সেগুলো আইনের শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (NCMEC)-এর কাছে রিপোর্ট করি। তারপর NEMEC প্রয়োজন অনুসারে দেশীয় বা আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে।


রিপোর্ট

নিচের ডেটাগুলো Snapchat-এ ব্যবহারকারীর ক্যামেরা রোল দিয়ে আপলোড করা মিডিয়ার CSAI ম্যাচ এবং/অথবা PhotoDNA ব্যবহার করে সক্রিয় স্ক্যানিংয়ের ফলাফলের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

শিশুদের যৌন শোষণ বন্ধ করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। Snap এই ব্যাপারে উল্লেখযোগ্য পরিমাণ সংস্থান কাজে লাগায় এবং এরকম আচরণের ক্ষেত্রে কোনো আপস করে না। CSE আবেদনগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় এবং বিষয়বস্তুর গ্রাফিক প্রকৃতির কারণে এজেন্টদের একটি ছোট টিম আছে, যারা এই পর্যালোচনাগুলো করে থাকে। 2023 সালের শরতকালে Snap নীতি সংক্রান্ত এমন পরিবর্তন করেছে, যা কিছু CSE এনফোর্সমেন্টের ধারাবাহিকতায় প্রভাব ফেলেছে এবং আমরা এজেন্টের পুনরায়-প্রশিক্ষণের মাধ্যমে কঠোর গুণমান সংক্রান্ত আশ্বাস ও এই সমস্যাগুলোর সমাধান করেছি। আমরা আশা করছি যে প্রাথমিক এনফোর্সমেন্টের প্রাসঙ্গিকতার উন্নতি করা এবং CSE আবেদনের ক্ষেত্রে প্রতিক্রিয়া সময় আরও উন্নতি করার ব্যাপারে অগ্রগতি পরবর্তী স্বচ্ছতার রিপোর্ট থেকে জানা যাবে।

কন্টেন্ট মডারেশন সংক্রান্ত সুরক্ষা

CSEA মিডিয়া স্ক্যানিংয়ের জন্য প্রয়োগ করা সুরক্ষাগুলো আমাদের DSA রিপোর্টের অধীনে থাকা উপরোক্ত “কন্টেন্ট মডারেশন সুরক্ষা” বিভাগে উল্লেখ করা হয়েছে।


ইউরোপীয়ন ইউনিয়ন সন্ত্রাসবাদী কন্টেন্ট অনলাইন সংক্রান্ত স্বচ্ছতার রিপোর্ট

প্রকাশনার তারিখ: 17 জুন, 2024

শেষবার আপডেট করা হয়েছে: 17 জুন, 2024

এই স্বচ্ছতার রিপোর্টটি ইউরোপীয়ান পার্লামেন্টের EU-এর কাউন্সিলের আর্টিকেল 7(2) এবং রেগুলেশন 2021/784-এর 7(3) অনুযায়ী প্রকাশ করা হয়েছে, যেখানে অনলাইনে সন্ত্রাসবাদ সংক্রান্ত কন্টেন্টের প্রচার সংক্রান্ত সমস্যার মোকাবিলা করা হয় (দা রেগুলেশন)। এটিতে 1 জানুয়ারি - 31 ডিসেম্বর, 2023 সময়সীমা আওতাভুক্ত।


সাধারণ তথ্য
  • আর্টিকেল 7(3)(ক): সন্ত্রাসবাদী কন্টেন্ট প্রবেশাধিকার করা বন্ধ করে দেওয়া বা এটির চিহ্নিতকরণ ও অপসারণের ব্যাপারে হোস্টিং পরিষেবা প্রদানকারীর পদক্ষেপ সংক্রান্ত বিশদ তথ্য

  • আর্টিকেল 7(3)(খ): হোস্টিং পরিষেবা প্রদানকারীর ব্যবস্থা সম্পর্কে তথ্য যা অনলাইনে পুনঃআবির্ভাবের বিষয়বস্তুকে মোকাবিলা করার জন্য যা আগে সরানো হয়েছে বা যার প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে, তার কারণ এটি সন্ত্রাসবাদী সামগ্রী হিসাবে বিবেচিত হয়েছিল, বিশেষ করে যেখানে স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে


সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী সংগঠন, এবং সহিংস উগ্রপন্থীদের Snapchat ব্যবহারের অনুমতি নেই। যে সমস্ত কন্টেন্টের মাধ্যমে সন্ত্রাসবাদ বা অন্যান্য সহিংস, অপরাধমূলক কাজকর্মের পক্ষে কথা বলা হয়, সেগুলো প্রচার করা হয়, সেগুলকে মহিমান্বিত করা হয় বা সেগুলো বাস্তবায়নে সাহায্য করা হয়, তা আমাদের কমিউনিটি নির্দেশিকার অধীনে নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহারকারীরা এমন কন্টেন্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারেন, যেগুলো আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে। তারা আমাদের ইন-অ্যাপ রিপোর্টিং মেনু এবং আমাদের সাপোর্ট সাইটের মাধ্যমে এগুলো করতে পারেন। এছাড়া আমরা স্পটলাইট এবং আবিষ্কার-এর মতো পাবলিক সার্ফেসগুলোতে থাকা নিয়ম লঙ্ঘনকারী কন্টেন্ট শনাক্ত করার চেষ্টা চালাতে সক্রিয় শনাক্তকরণের উপায় প্রয়োগ করি।


লঙ্ঘিত কন্টেন্টের ব্যাপারে আমরা যেভাবেই সচেতন হই না কেন তা নির্বিশেষে, আমাদের বিশ্বাস ও সুরক্ষা টিম অটোমেশন ও হিউম্যান মডারেশন, তৎপরতার সঙ্গে শনাক্ত করা কন্টেন্টের পর্যালোচনার কাজ করে এবং বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। বাস্তবায়নের মধ্যে থাকতে পারে কন্টেন্ট সরিয়ে দেওয়া, নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্টের ব্যাপারে সতর্কতা বা লকিং এবং প্রয়োজন হলে, আইন বাস্তবায়নকারী সংস্থার কাছে অ্যাকাউন্টটির রিপোর্ট করা। Snapchat-এ সন্ত্রাসবাদী এবং অন্যান্য সহিংস চরমপন্থী কন্টেন্ট যাতে পুনরায় না দেখা যায়, তা নিশ্চিত করতে আইন বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে কাজ করার পাশাপাশি আমরা নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্টটির সঙ্গে সংশ্লিষ্ট থাকা ডিভাইসটি ব্লক করে দিতে পদক্ষেপ নিই এবং ওই ব্যবহারকারীকে Snapchat-এ গিয়ে অন্য আর একটি অ্যাকাউন্ট খুলতে দিই না।


সন্ত্রাসবাদী কন্টেন্ট শনাক্ত করা ও সরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের পদক্ষেপ সম্পর্কিত অতিরিক্ত বিশদ বিবরণ আমাদের ঘৃণাপূর্ণ কন্টেন্ট, সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার ব্যাপারে ব্যাখ্যাকারী এবং আমাদের মডারেশন, এনফোর্সমেন্ট এবং আবেদন-এ পাওয়া যাবে। 



রিপোর্ট ও এনফোর্সমেন্ট 
  • আর্টিকেল 7(3)(c): সন্ত্রাসবাদী কার্যাবলী সংক্রান্ত যতগুলো কন্টেন্ট সরিয়ে দেওয়া বা মুছে দেওয়া হয়েছে, যতগুলোতে অপসারণের আদেশ বা সুনির্দিষ্ট পদক্ষেপের পর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপসারণের আদেশের সংখ্যা, যেখানে কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছে বা যেটি আর্টিকেল 3(7)-এর প্রথম সাবপ্যারাগ্রাফ এবং আর্টিকেল 3(8)-এর প্রথম সাব-প্যারাগ্রাফ অনুযায়ী একত্রে সেখানে থাকা কারণগুলোর জন্য বন্ধ করে দেওয়া হয়নি


রিপোর্টিং পিরিয়ডের সময়, Snap অপসারণের কোনো আদেশ পায়নি অথবা রেগুলেশনের আর্টিকেল 5 সাপেক্ষে আমাদেরকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করতে হয়নি। তদনুযায়ী, রেগুলেশন অধীনে আমাদেরকে বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ নিতে হয়নি।


সন্ত্রাসবাদী এবং সহিংস চরমপন্থী কন্টেন্ট সংক্রান্ত আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনকারী কন্টেন্ট, যার বিরুদ্ধে EU এবং বিশ্বের অন্যত্র সংশ্লিষ্ট কন্টেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে সক্রিয়ভাবে শনাক্তকরণ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আমাদের গ্রহণ করা বাস্তবায়ন পদক্ষেপের বিশদ নিচের টেবিলে বর্ণনা করা হয়েছে

বাস্তবায়ন সংক্রান্ত আবেদন
  • আর্টিকল 7(3)(d): আর্টিকল 10 অনুযায়ী হোস্টিং পরিষেবা প্রদানকারী দ্বারা পরিচালনা করা অভিযোগগুলোর সংখ্যা এবং ফল

  • আর্টিকল 7(3)(g): দৃষ্টান্তের সংখ্যা যেখানে কন্টেন্ট প্রোভাইডার দ্বারা একটি অভিযোগ পাওয়ার পর সেটিতে অ্যাক্সেস বা কন্টেন্ট বহাল রাখা হয়েছে


যেহেতু উপরে উল্লেখিত অনুযায়ী, রিপোর্টিংয়ের সময়সীমাতে রেগুলেশনের অধীনে আমাদের কাছে এনফোর্সমেন্ট সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার বাধ্যবদ্ধকতা ছিল না, তাই আমরা রেগুলেশনের আর্টিকল 10 অনুযায়ী কোনো অভিযোগ পরিচালনা এবং সংশ্লিষ্ট কোনো পুনর্বহালও করিনি।


নিম্নোক্ত টেবিলে EU এবং বিশ্বের অন্যত্র থাকা দেশ, উভয়ের ক্ষেত্রেই আবেদন এবং পুনর্বহাল সংক্রান্ত তথ্য রয়েছে, যা আমাদের কমিউনিটি নির্দেশিকার অধীনে সন্ত্রাসবাদী ও সংহিংস চরমপন্থী কন্টেন্ট সংক্রান্ত।

Judicial Proceedings & Appeals
  • Article 7(3)(e): the number and the outcome of administrative or judicial review proceedings brought by the hosting service provider

  • Article 7(3)(f): the number of cases in which the hosting service provider was required to reinstate content or access thereto as a result of administrative or judicial review proceedings


As we had no enforcement actions required under the Regulation during the reporting period, as noted above, we had no associated administrative or judicial review proceedings, and we were not required to reinstate content as a result of any such proceedings.

EU DSA: গড়পড়তা মাসিক সক্রিয় প্রাপক (আগস্ট 2024)
(DSA আর্টিকেল 24.2 এবং 42.3)

1 আগস্ট 2024 অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে আমাদের Snapchat অ্যাপে মাসে গড়পড়তা 92.4 মিলিয়ন সক্রিয় প্রাপক (“AMAR”) রয়েছেন। এর মানে, গত 6 মাসে, ইউরোপীয় ইউনিয়নে 92.4 মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী যে কোনো মাসে কমপক্ষে একবার Snapchat অ্যাপটি খুলেছেন।

এই সংখ্যাটি সদস্য স্টেটের মাধ্যমে নিম্নোক্তানুসারে বিশ্লেষণ করে: