logoSnap Values

তুরস্ক গোপনীয়তা বিজ্ঞপ্তি

কার্যকর হওয়ার তারিখ: 13 জানুয়ারি, 2022

আমরা বিশেষত তুরস্কের ব্যবহারকারীদের জন্য এই বিজ্ঞপ্তি তৈরি করেছি। তুরস্কের ব্যবহারকারীদের তুর্কি আইনের অধীনে নির্দিষ্ট কিছু গোপনীয়তার অধিকার রয়েছে। সকল ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য আমাদের গোপনীয়তা নীতি এবং আমরা যে গোপনীয়তা নিয়ন্ত্রণক্ষমতা দেই তা এই আইনের সাথে সঙ্গতিপূর্ণ—এই বিজ্ঞপ্তিটি নিশ্চিত করে যে আমরা তুরস্কের-নির্দিষ্ট প্রয়োজনীয়তাসমূহ পুরণ করি। যেমন, সব ব্যবহারকারী নিজের ডেটার একটি কপির অনুরোধ, মুছে দেওয়ার অনুরোধ করতে এবং অ্যাপে নিজেদের গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। সম্পূর্ণ ধারণা পেতে হলে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।