logoSnap Values

ব্রাজিলের গোপনীয়তার বিজ্ঞপ্তি

কার্যকর: 31 আগস্ট, 2026

আমরা এই বিজ্ঞপ্তি তৈরি করেছি বিশেষ করে ব্রাজিলের ব্যবহারকারীদের জন্য। ব্রাজিলের ব্যবহারকারীদের ব্রাজিলের আইনের অধীনে নির্দিষ্ট গোপনীয়তা অধিকার রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লেই যেরাল ডি প্রতেসিয়াও ডি দাদোস পেসোয়াইস (LGPD)। আমাদের গোপনীয়তার নীতিসমূহ এবং গোপনীয়তা নিয়ন্ত্রণ যা আমরা সকল ব্যবহারকারীদের জন্য এই আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রদান করি—এই বিজ্ঞপ্তিটি নিশ্চিত করে যে আমাদের ব্রাজিলের-নির্দিষ্ট প্রয়োজনীয়তাসমূহ এর আওতাধীন রয়েছে। যেমন, সব ব্যবহারকারী নিজের ডেটার একটি কপির অনুরোধ, মুছে দেওয়ার অনুরোধ এবং অ্যাপে নিজেদের গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। সম্পূর্ণ ধারণা পেতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।

ডেটা নিয়ন্ত্রণকারী

আপনি যদি ব্রাজিলে অবস্থানরত ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিৎ যে Snap Inc. আপনার ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রক।

প্রবেশাধিকার, বিলোপ, সংশোধন ও বহনযোগ্যতার অধিকারসমূহ।

আপনি গোপনীয়তা নীতিতে থাকা আপনার তথ্যের উপর নিয়ন্ত্রণ বিভাগে বর্ণিত অনুসারে প্রবেশাধিকার, মুছে ফেলা, সংশোধন এবং বহনযোগ্যতার অধিকারসমূহ অনুশীলন করতে পারেন। ব্রাজিলে অন্যান্য প্রযোজ্য অধিকার, যেমন প্রক্রিয়াকরণের বিধিনিষেধ বা সম্মতি বাতিল করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যে যে ভিত্তিতে আপনার তথ্য ব্যবহার করা যেতে পারে

আপনার দেশ শুধুমাত্র কিছু শর্ত সাপেক্ষে আমাদেরকে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়।
এসব শর্তকে বলা হয় "আইনগত ভিত্তি" এবং Snap-এ আমরা সচরাচর চারটি ভিত্তির মধ্যে একটির উপর নির্ভর করি:

  • চুক্তি: আপনার তথ্য ব্যবহার করার একটি কারণ হতে পারে এই যে আপনি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
    উদাহরণস্বরূপ, আপনি যখন কোনো চাহিদা অনুযায়ী জিওফিল্টার ক্রয় করেন এবং আমাদের কাস্টম সৃজনশীল টুলসমূহের শর্তাবলী মেনে নেন, তখন সেটির অর্থপ্রদান সংগ্রহ করার জন্য এবং আপনার জিওফিল্টার সঠিক মানুষের কাছে সঠিক স্থানে ও সঠিক সময়ে প্রদর্শন নিশ্চিত করতে আপনার কিছু তথ্য ব্যবহার করার প্রয়োজন পড়ে।

  • ন্যায়সঙ্গত কারণ। আরেকটি কারণে আমরা আপনার তথ্য ব্যবহার করতে পারি, সেটি হলো আমাদের—অথবা কোনো তৃতীয় পক্ষের—সেটা করার ব্যাপারে ন্যায়সঙ্গত স্বার্থ রয়েছে।
    উদাহরণস্বরূপ, আপনার অ্যাকাউন্টের সুরক্ষা দেওয়া, আপনার Snap পৌঁছে দেওয়া, প্রয়োজনানুগ গ্রাহক সহায়তা প্রদান করা এবং আপনি পছন্দ করবেন বলে আমাদের কাছে মনে হয় এমন বন্ধু ও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করা সহ নানা কাজে আমাদের পরিষেবাদি সরবরাহ ও সেগুলোর উন্নতিসাধনের জন্য আপনার তথ্য আমাদের ব্যবহার করা প্রয়োজন।
    যেহেতু আমাদের অধিকাংশ পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়, তাই আপনার কাছে আকর্ষণীয় মনে হবে এমন বিজ্ঞাপন আপনাকে দেখানোর জন্যও আমরা আপনার সম্পর্কে কিছু তথ্য ব্যবহার করি।
    ন্যায়সঙ্গত আগ্রহ সম্পর্কে বুঝতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের আগ্রহ আপনার গোপনীয়তার অধিকারকে ছাড়িয়ে যায়না, এ কারনে আমরা শুধুমাত্র তখনই ন্যায়সঙ্গত আগ্রহের উপর নির্ভর করি যখন আমরা মনে করি যে আমরা যে উপায়ে আপনার তথ্য ব্যবহার করছি তা আপনার গোপনীয়তার উপর গুরুত্বপূর্ণ কোন প্রভাব ফেলে না বা সেটি আপনি হয়ত আশা করবেন বা সেরকম করার বাধ্যবাধকতামূলক কারন রয়েছে। আমরা আপনার তথ্য ব্যবহারের জন্য ন্যায়সঙ্গত ব্যবসায়িক কারন আরও বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছি।

  • সম্মতি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশেষ কারণে আপনার তথ্য ব্যবহার করার জন্য আপনার অনুমতি চাইব।
    আমরা তা করলে, নিশ্চিত করব যে আপনি যেন আমাদের পরিষেবায় বা আপনার ডিভাইসের অনুমতিক্ষেত্র ব্যবহার করে সেই সম্মতি ফিরিয়ে নিতে পারেন।
    যদি আমরা আপনার তথ্য ব্যবহারের জন্য সম্মতির উপর নির্ভর নাও করি, তবু আপনার পরিচিতি ও অবস্থানের মতো ডেটা ব্যবহারের জন্য আমরা আপনার অনুমতি চাইতে পারি।

  • আইনি বাধ্যবাধকতা।
    আইন অনুসারে চলতে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা আমাদের জন্য আবশ্যক হতে পারে, যেমন আমরা যখন বৈধ আইনি প্রক্রিয়ার জবাব দিই বা যখন আমাদের ব্যবহারকারীগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়।

বিরোধিতা করার আপনার অধিকার

আপনার তথ্য আমাদের ব্যবহারের ব্যাপারে আপত্তি জানানোর অধিকার আপনার রয়েছে, যদি প্রক্রিয়াকরণটি LGPD-এর বিধান মেনে না চলে। যদি আপনি চান যে আমরা আপনার কোন একটি তথ্য নিয়ে আর কাজ না করি তাহলে সেটি সহজে মুছে ফেলার ক্ষমতা আমরা আপনাকে দিয়েছি; বিভিন্ন রকম তথ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অন্য ধরণের তথ্যের ক্ষেত্রে ফিচারটি একেবারে অচল করে আপনার তথ্য ব্যবহার করা বন্ধ করার ক্ষমতা আমরা আপনাকে দিয়েছি। আপনি অ্যাপে এই জিনিসগুলো করতে পারেন। যদি অন্য কোনো ধরনের তথ্য থাকে, যা আপনি আমাদের সাথে প্রক্রিয়া করতে চান না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন

আন্তর্জাতিক ডেটা ট্রান্সফার

যেহেতু আমরা একটি বৈশ্বিক প্রতিষ্ঠান, তাই আমাদের গ্রুপের পার্টনার প্রতিষ্ঠান এবং সত্তার সাথে আপনার ব্যক্তিগত ডেটা শেয়ার করার প্রয়োজন হতে পারে। ব্রাজিলের বাইরে আপনার ডেটা স্থানান্তর করা যদি আবশ্যক হয়, তাহলে আমরা প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করি যাতে LGPD এর সাথে সম্মতি রেখে এই ধরনের স্থানান্তর নিশ্চিত করা যায়।

অভিযোগ বা প্রশ্ন?

আমরা আপনাকে জানাতে চাই যে আপনি আমাদের গোপনীয়তা সহায়তা টিম বা dpo @ snap.com-এ ডেটা সুরক্ষা কর্মকর্তার নিকট যেকোনো অনুসন্ধান জমা দিতে পারেন। এছাড়াও আপনার Agència Nacional de Proteção de Dados  (ANPD) এর নিকট অভিযোগ দায়ের করার অধিকারও রয়েছে।