SPECS পরিপূরক গোপনীয়তা নীতি
কার্যকর: 16 সেপ্টেম্বর, 2026 থেকে
দ্রষ্টব্য: আপনি যদি 2024 সালে বের করা আমাদের পূর্ববর্তী প্রজন্মের অগমেন্টেড রিয়েলিটি চশমা ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে আমাদের Spectacles পরিপূরক গোপনীয়তা নীতি পড়ুন।
আমাদের SPECS পরিপূরক গোপনীয়তা নীতিতে স্বাগতম। এই নীতিটি আমাদের গোপনীয়তা নীতি এবং অঞ্চল নির্দিষ্ট বিজ্ঞপ্তিগুলিরপরিপূরক এবং অতিরিক্ত সংযোজন। প্রাথমিক অ্যাক্সেসের জন্য ওয়েটলিস্টে থাকা অবস্থায় আপনি যখন এক জোড়া স্পেক্স AR গ্লাস প্রি-অর্ডার করেন বা আমাদের পার্সোনাল ইন্টেলিজেন্স সার্ভিস স্পেক্স ইন্টেলিজেন্স-এর প্রিভিউ ব্যবহার করে দেখেন, তখন যৌথ নিয়ন্ত্রক হিসেবে Specs Inc. এবং Snap Inc. (এখানে “স্পেক্স” বা “আমরা” হিসেবে উল্লেখিত) কীভাবে আপনার ডেটা সংগ্রহ, ব্যবহার এবং শেয়ার করে, এটি তার ব্যাখ্যা দেয়।
নির্দিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য আইনের অধীনে আমরা কীভাবে "ভোক্তা স্বাস্থ্য ডেটা" পরিচালনা করি সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্পেক্স গ্রাহক স্বাস্থ্য ডেটা গোপনীয়তা নীতি পড়ুন।
এই বিভাগটিতে আপনার দেওয়া তথ্য, আমাদের তৈরি করা তথ্য বা আপনার অনুমতিক্রমে প্রাপ্ত অন্যান্য তথ্য সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরা হলো, যার মধ্যে রয়েছে:
অ্যাকাউন্টের তথ্য: আমাদের সাথে একটি অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি অ্যাকাউন্টের বিবরণ (আপনার সম্পর্কে তথ্য, যেমন আপনার নাম, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ এবং ফোন নম্বর) প্রদান করবেন।
স্পেক্স AR চশমা প্রি-অর্ডার করার সময় আপনি আমাদের যে তথ্য প্রদান করেন:
অর্ডারের তথ্য। স্পেক্স AR চশমার প্রি-অর্ডার সম্পন্ন করতে আমরা আপনার নাম, যোগাযোগের তথ্য এবং শিপিং ঠিকানার মতো তথ্য সংগ্রহ করি যাতে ডিভাইসটি আপনার কাছে পৌঁছানো যায়, এবং পেমেন্টের তথ্য নেওয়া হয় যাতে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়।
ক্যামেরা ও ফিট অ্যাডজাস্টমেন্ট তথ্য। আপনার অনুমতি নিয়ে, ভার্চুয়াল ট্রাই-অন করার সময় আপনার মাথার আকার অনুমান করতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং শারীরিক আরামের সুবিধার্থে আপনাকে উপযুক্ত স্পেক্স AR চশমার সুপারিশ করতে পারি। এটি করার জন্য, SPECS এর iOS অ্যাপ TrueDepth ক্যামেরা দ্বারা ধারণকৃত আপনার মুখের ডেটা প্রক্রিয়াজাত করে। আপনার মুখের ডেটা শুধুমাত্র সাইজিং সেশনের সময় ব্যবহার করা হয়, সেশন শেষ হওয়ার পর সংরক্ষণ করা হয় না এবং প্রতিটি সেশন শেষে মুছে ফেলা হয়। আপনার স্পেক্স AR চশমা অর্ডারের জন্য কেবল মাত্র চূড়ান্ত প্রস্তাবিত বা নির্বাচিত মাথার মাপটিই সংরক্ষণ করা হবে। আমরা কোনো তৃতীয় পক্ষের সাথে আপনার মুখের ডেটা শেয়ার করি না। আপনার ফেসিয়াল ডেটা আমরা কীভাবে প্রসেস করি সে সংক্রান্ত বিস্তারিত জানতে, অনুগ্রহ করে এখানে পড়ুন।
দৃষ্টি সংশোধন সম্পর্কিত তথ্য। আপনার স্পেক্স AR চশমায় দৃষ্টি সংশোধন সুবিধার প্রয়োজন রয়েছে কিনা, সে সংক্রান্ত তথ্য আমরা সংগ্রহ করব। আমরা আপনার প্রকৃত প্রেসক্রিপশন বিবরণ সংগ্রহ করি না। আপনি যদি আপনার স্পেক্স AR চশমার জন্য দৃষ্টিশক্তি সংশোধনের সুবিধা পেতে চান, তাহলে আমরা আপনাকে একজন পার্টনার সরবরাহকারীর সাথে যুক্ত করিয়ে দেব, যেখান থেকে আপনি আলাদাভাবে প্রেসক্রিপশন লেন্স কিনতে পারবেন।
সংযুক্ত অ্যাকাউন্ট থেকে আমরা যে তথ্য গ্রহণ করি এবং প্রিভিউ স্পেক্স ইন্টেলিজেন্স অভিজ্ঞতার ব্যবহারের সময় যে তথ্য আমরা তৈরি করি:
আপনি যেসব তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ও পরিষেবাকে (“সংযুক্ত অ্যাকাউন্ট”) স্পেক্স ইন্টেলিজেন্স-এর সাথে যুক্ত করতে চান, সেগুলির সাথে সংযোগ স্থাপনের উপযোগী করেই স্পেক্স ইন্টেলিজেন্স তৈরি করা হয়েছে। প্রিভিউ স্পেক্স ইন্টেলিজেন্স-এর সাহায্যে আপনি আপনার ইমেইল বা ক্যালেন্ডার অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আপনার লক্ষ্য, কোন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন এবং পুরো সপ্তাহের সময়সূচী সম্পর্কে ধারণা পেতে আমরা সংযুক্ত অ্যাকাউন্ট থেকে নেওয়া তথ্য ব্যবহার করব। এই অভিজ্ঞতা আপনাকে স্পেক্স ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে তার একটি ঝলক প্রদান করবে।
আপনি সেটিংসে গিয়ে যেকোনো সময় সংযুক্ত অ্যাকাউন্ট ডিসকানেক্ট করতে পারেন। আপনি কোনো সংযুক্ত অ্যাকাউন্ট ডিসকানেক্ট করলে, আমরা আপনার ইনজেক্ট করা ডেটা এবং তৈরি করা কোনো কনটেন্ট মুছে ফেলব।
আপনি যখন কোনো সংযুক্ত অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, তখন আপনাকে স্পেক্স ইন্টেলিজেন্স অভিজ্ঞতার প্রিভিউ দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সেইসব সংযুক্ত অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস ও প্রসেস করতে পারি। আমরা এই তৃতীয় পক্ষের ডেটা উৎস থেকে সংগৃহীত ব্যক্তিগত ডেটা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলকে প্রশিক্ষণ, ফাইন-টিউন বা উন্নত করার কাজে ব্যবহার করি না। আমরা শুধুমাত্র নিম্নলিখিত বিভাগের পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত ব্যক্তিগত ডেটা শেয়ার করি: (i) লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রদানকারী, যাদের জন্য এই ডেটা দিয়ে তাদের মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল প্রশিক্ষণ, ফাইন-টিউন বা উন্নত করা সম্পূর্ণ নিষিদ্ধ; এবং (ii) আমাদের ক্লাউড স্টোরেজ প্রদানকারী।
আমাদের গোপনীয়তা নীতিতেবর্ণিত নিয়ম অনুযায়ী, স্পেক্স AR চশমা পরিচালনা, ডেলিভারি ও মেনটেইন করা কিংবা স্পেক্স ইন্টেলিজেন্স অভিজ্ঞতার প্রিভিউ দেখানোর বাইরেও বিভিন্ন উদ্দেশ্যে আমরা আপনার তথ্য ব্যবহার করি। যেমন, সংযুক্ত অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্য আমরা স্পেক্স ইন্টেলিজেন্স অভিজ্ঞতার প্রিভিউ ব্যক্তিগতকরণ করতে ব্যবহার করি। আপনার স্পেক্স AR চশমা পার্সোনালাইজ করার জন্যও আমরা আপনার তথ্য ব্যবহার করতে পারি, যেমন সাইজ বা ফিটিংয়ের অ্যাডজাস্টমেন্ট এবং আপনি পাওয়ার বা আইসাইট কারেকশন লেন্স পছন্দ করেন কিনা সেই সংক্রান্ত তথ্য।
অনেক সময় নতুন বা বর্তমান ফিচারের প্রচার করার জন্য আপনার সাথে আমরা যোগাযোগ করি। এর মধ্যে রয়েছে অনুমতি সাপেক্ষে প্রিভিউ স্পেক্স ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স, ইমেইল বা SMS-এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা।
আমাদের সার্ভিসের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার করতেও আমরা আপনার তথ্য ব্যবহার করব। যেমন, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার সুবিধা দিই এবং অথেনটিকেশন মেসেজগুলো AWS Notify-এর মাধ্যমে পাঠানো হয়। আমরা বা AWS—কেউই মার্কেটিং বা প্রচারমূলক উদ্দেশ্যে সহযোগী সহ কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সাথে আপনার ফোন নম্বর, টেক্সট-মেসেজ অপ্ট-ইন ডেটা বা অথেনটিকেশনের জন্য দেওয়া সম্মতি সংক্রান্ত তথ্য শেয়ার করব না।
আমাদের গোপনীয়তা নীতির বর্ণনা অনুযায়ী, আমরা বিভিন্ন কারণে অন্যদের সাথে আপনার সম্পর্কে তথ্য শেয়ার করি। যেমন, আমরা আমাদের পরিষেবা প্রদানকারীদের সাথেও আপনার তথ্য শেয়ার করতে পারি।
স্পেক্স AR চশমা বা স্পেক্স ইন্টেলিজেন্স 18 বছরের কম নাবালকদের জন্য তৈরি করা হয়নি; তাই একটি অ্যাকাউন্ট খুলতে এবং স্পেক্স AR চশমা বা স্পেক্স ইন্টেলিজেন্স ব্যবহার করতে আপনার বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। আমরা যদি জানতে পারি যে আপনার বয়স 18 বছরের কম, তবে আপনার অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হবে এবং আপনার ডেটা মুছে ফেলা হবে।
আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে চান বা এই নীতি বা আমাদের গোপনীয়তা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।