Snap-এ, Snapchat কমিউনিটির নিরাপত্তা এবং কল্যাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। আমাদের কাছে এমন নীতি এবং নিয়মাবলী রয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করি, যেখানে Snapchat-এ কোন ধরনের কনটেন্ট এবং আচরণ গ্রহণযোগ্য, তার বিশদ বিবরণ উল্লেখ করা আছে। আমরা Snapchatter-দেরকে নিরাপদে রাখতে সাহায্য করতে নানা টুল অফার করি এবং বিশেষ করে কম বয়সী ইউজারদের এবং কিশোর-কিশোরীদেরকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে টেক সেক্টর জুড়ে এবং ইন্ডাস্ট্রিতে থাকা অন্যান্যদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ চালাই।
কিশোর-কিশোরীরা অনলাইনে কীভাবে রয়েছে সে ব্যাপারে অন্তর্দৃষ্টি করার জন্য আমরা Generation Z-এর ডিজিটাল কল্যাণ সম্পর্কে গবেষণা চালিয়েছি। এই ছয়টি দেশে কিশোর-কিশোরী (13-17 বছর বয়সী), সদ্য যুবক (18-24 বছর বয়সী) এবং 13 থেকে 19 বছর বয়সী কিশোর-কিশোরীদের বাবা-মার ওপর সমীক্ষা চালিয়েছি: অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গবেষণা থেকে একটি ডিজিটাল কল্যাণ সূচী (DWBI) পাওয়া গিয়েছে: Gen Z-এর অনলাইন মানসিক কল্যাণ সম্পর্কিত একটি পরিমাপ।
2022-এর জন্য DWBI রিডিং
ছয়টি ভৌগলিক অঞ্চলের জন্য প্রথম ডিজিটাল কল্যাণ সংক্রান্ত সূচক রয়েছে 62-তে, যা 0 থেকে 100-এর স্কেলের রিডিংয়ে কিছুটা সাধারণ বলে বলা যায় – মানে খুব ভালো নয়, আবার উদ্বেগজনকও নয়। দেশ অনুযায়ী, DWBI-তে 68 নিয়ে সব থেকে বেশি রিডিং পেয়েছে ভারত, অন্যদিকে ফ্রান্স এবং জার্মানি উভয়ে 60 পেয়ে ছয়টি দেশেরে গড়ের নিচে স্থান করে নিয়েছে। অস্ট্রেলিয়ার DWBI হলো 63; যুক্তরাজ্য 62 রিডিং নিয়ে ছয়টি দেশের রিডিংয়ের সাথে ম্যাচ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র 64 পেয়েছে।
সূচকটি PERNA মডেলকে লিভারেজ করে, যা বর্তমান একটি রিসার্চ ভেহিকলের প্রকারভেদ, পাঁচটি ক্যাটাগরিতে 20টি সংবেদনশীল বিবৃতি নিয়ে এটি তৈরি হয়েছে: ইতিবাচক আবেগ, এনগেজমেন্ট, সম্পর্ক, নেতিবাচক আবেগ এবং সাফল্য। উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল এই 20টি বিবৃতির প্রতিটির সাথে তারা কতটা সম্মত, পূর্ববর্তী তিন মাস ধরে যে কোনো ডিভাইস বা অনলাইন অ্যাপ্লিকেশনে (Snapchat-এর বাইরে) তাদের অনলাইন অভিজ্ঞতার কথা বিবেচনা করার মাধ্যমে। (এপ্রিল 22 থেকে মে 10, 2022 পর্যন্ত এই গবেষণা চালানো হয়েছিল।) পাঁচটি ক্যাটাগরির প্রতিটির বিবৃতির উদাহরণ নিচে দেওয়া হলো। সমগ্র 20টি DWBI সংবেদনশীল বিবৃতির জন্য এই লিঙ্কটি দেখুন।
