এই রিপোর্টগুলো প্রস্তুত করা হয়েছে নিয়ম (EU) 2022/2065–এর ধারা ৩৪ এবং ৩৫–এ উল্লেখিত Snap–এর দায়িত্ব পূরণের জন্য। এখানে Snapchat–এর অনলাইন প্ল্যাটফর্মগুলোর নকশা, কার্যপ্রণালি এবং ব্যবহারের ফলে তৈরি হওয়া সিস্টেম–ঝুঁকি নিয়ে আমাদের বার্ষিক মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সেই ঝুঁকিগুলো মূল্যায়নের জন্য ব্যবহৃত পদ্ধতি এবং ঝুঁকি মোকাবিলায় যে প্রশমন–ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও এখানে অন্তর্ভুক্ত রয়েছে।
এই রিপোর্টটি রেগুলেশন (EU) 2022/2065-এর অনুচ্ছেদ 37 অধীনে Snap-এর বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি (i) রেগুলেশন (EU) 2022/2065-এর অধ্যায় III-এ উল্লেখ করা বাধ্যবাধকতাগুলো Snap-এর মেনে চলার ব্যাপারে স্বতন্ত্র অডিটের ফলাফল প্রদান করে এবং (ii) ওই স্বতন্ত্র অডিট থেকে যে কার্য পরিচলানা সংক্রান্ত সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে।
Snap হলো অনুচ্ছেদ 1(1)(aa) AVMSD সাপেক্ষে একটি “ভিডিও শেয়ারিং-প্ল্যাটফর্ম সেবা
”(”VSP”) প্রদানকারী। ডাচ মিডিয়া অ্যাক্ট (“DMA”) এবং ডিরেক্টিভ (EU) 2010/13 অধীনে VSP হিসাবে Snap কীভাবে নিজের বাধ্যবাধকতাগুলো পূরণ করে তা বর্ণনা করার জন্য এই আচরণবিধি (“কোড”) প্রস্তুত করা হয়েছে (এই সংশোধন অনুযায়ী- ডিরেক্টিভ (EU) 2018/1808 (দ্য “অডিওভিজ্যুয়াল মিডিয়া সার্ভিস ডিরেক্টিভ” বা “AVMSD”))। এই কোডটি সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অর্থনৈতিক এলাকা জুড়ে প্রযোজ্য।
EU VSP আচরণবিধি | Snapchat | মার্চ 2025 (PDF)
বুলগেরীয় | ক্রোয়েশীয় | চেক | ডেনিশ | ওলন্দাজ | এস্তোনীয় | ফিনীয় | ফ্রেঞ্চ | জার্মান | গ্রিক | হাঙ্গেরীয় | আইরিশ | ইতালীয় | লাতভিয়ান | লিথুয়ানিয়ান | মাল্টিজ | পোলীয় | পর্তুগিজ | রোমানীয় | স্লোভাক | স্লোভেনীয় | স্পেনীয় | সুইডিশ