SMMA-এর অধীনে, 16 বছরের কম বয়সী অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিষেবায় অ্যাকাউন্ট রাখতে পারবে না।
আপনি অস্ট্রেলিয়ার বসবাসকারী এবং 16 বছরের কম বয়সী কিনা তা মূল্যায়ন করতে আমরা আমাদের কাছে আপনার সম্পর্কিত যেসব তথ্য আছে তার ভিত্তিতে পদক্ষেপ নিবো। এর মধ্যে রয়েছে আপনার:
ব্যবহারের তথ্য (আপনি Snapchat-এর সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করেন সে সম্পর্কে আচরণগত তথ্য – উদাহরণস্বরূপ, আপনি কোন লেন্সগুলি দেখেন ও প্রয়োগ করেন, আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আপনার দেখা স্টোরি এবং আপনি কত ঘন অন্যান্য Snapchatter-দের সাথে ইন্টারঅ্যাক্ট করেন)
কন্টেন্ট সংক্রান্ত তথ্য (আপনার তৈরি বা প্রদান করা কন্টেন্ট সম্পর্কে তথ্য, ক্যামেরা এবং সৃজনশীল টুলসমূহের সাথে আপনার ব্যস্ততা, My AI-এর সাথে আপনার ইন্টারঅ্যাকশন এবং মেটাডেটা - উদাহরণস্বরূপ, কন্টেন্ট নিজে সম্পর্কে তথ্য, যেমন এটি পোস্ট করার তারিখ এবং সময় এবং কারা এটি দেখেছে)
আপনার Snapchat বন্ধুদের বয়স সহ বন্ধুত্বের তথ্য।
আপনি যদি অস্ট্রেলিয়ার বসবাসকারী হন, তাহলে Snapchat অ্যাক্সেস করা অব্যাহত রাখতে আমরা আপনাকে আমাদের তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী k-ID-এর মাধ্যমে বয়স যাচাইকরণের অতিরিক্ত ব্যবস্থা নিতে পারি। এই পদক্ষেপগুলি সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের সহায়তা পৃষ্ঠা দেখুন।
ব্যক্তিগত তথ্য সংগ্রহ কমানোর উদ্যেশ্যে, আপনার বয়স 16 বছরের বেশি কিনা তা জানতে Snap শুধুমাত্র একটি বাইনারি “হ্যাঁ/না” ফলাফল পাবে এবং উপযুক্ত হলে আপনাকে Snapchat-এ অ্যাক্সেস প্রদান করতে এই ফলাফলটি ব্যবহার করবে। ফলাফলটি যদি ইঙ্গিত দেয় যে আপনার বয়স 16 বছরের নিচে, তাহলে আপনার অ্যাকাউন্ট লক করা হবে। k-ID যাচাইকরণ প্রক্রিয়ার সময় আপনার দেওয়া ফেসিয়াল স্ক্যান, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য আমরা পাব না।
প্রযোজ্য আইনের পরিবর্তনগুলি প্রতিফলিত করতে আমরা এই বিজ্ঞপ্তি আপডেট করতে পারি।