Snap Values
সুপারিশের যোগ্যতা

মিথ্যা বা প্রতারণামূলক তথ্য

সুপারিশের জন্য যোগ্য নয়:

যে কোনো ক্ষতিকর মিথ্যা তথ্য, যা আমাদের কমিউনিটির নির্দেশিকাতে নিষিদ্ধ করা হয়েছে, তা Snapchat-এ যে কোনো জায়গাতেই নিষিদ্ধ৷ ক্রিয়েটর এবং পার্টনাররা নিজেদের কন্টেন্টের সত্যতা যাচাই করার জন্য দায়ী। বিষয়বস্তু গুরুতর (রাজনীতি, স্বাস্থ্য, দুঃখজনক ঘটনা) হোক বা মজাদার (বিনোদনমূলক চর্চা, মজা করা ইত্যাদি), সমস্ত ক্ষেত্রেই ক্রিয়েটর এবং পার্টনারদের ভুল বা বিভ্রান্তিকর কন্টেন্ট প্রকাশনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কন্টেন্টকে আরো বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে সুপারিশের জন্য যোগ্য হতে, এতে থাকা উচিত নয়:

রাজনৈতিক মিথ্যা বা ভিত্তিহীন তথ্য

আমাদের কমিউনিটির নির্দেশিকা রাজনৈতিক মিথ্যা তথ্য নিষিদ্ধ করে, যেমন ভোটদান সম্পর্কে ভুল তথ্য, প্রার্থীর অবস্থানের ভুল উপস্থাপনা বা অন্যান্য কন্টেন্ট যা নাগরিক প্রক্রিয়াকে দুর্বল করে। এমন অনেক উদাহরণ বা পরিস্থিতি থাকতে পারে যেখানে আমাদের রিভিউ টিম যাচাই করতে পারে না যে একটি রাজনৈতিক দাবি সত্য, মিথ্যা বা এটি বিভ্রান্তিকর কি না। ধোঁয়াশাপূর্ণ কন্টেন্টের অনুমতি দেওয়া হতে পারে বন্ধু বা ফলোয়ারদের মধ্যে, তবে সেটি সুপারিশের জন্য উপযুক্ত হবে না।

স্বাস্থ্য সংক্রান্ত মিথ্যা বা ভিত্তিহীন তথ্য

এই ধরনের কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকাতে নিষিদ্ধ, যার মানে হল এগুলি কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকাতেও নিষিদ্ধ।

দুঃখজনক ঘটনা অস্বীকার করা

এই ধরনের কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকাতে নিষিদ্ধ, যার মানে হল এগুলি কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকাতেও নিষিদ্ধ।

কারসাজি করা মিডিয়া যা মিথ্যা বা বিভ্রান্তিকর

আমাদের কমিউনিটির নির্দেশিকাতে ক্ষতির ব্যাপারে কারসাজি করা মিডিয়ার সম্ভাবনার উপর নজর দেওয়া হয় (যেমন কোনো রাজনৈতিক ব্যক্তি লজ্জাজনক কিছু করছেন, এমন একটি ডিপফেক)। এছাড়া আমাদের কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকাতে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের পরিবর্ধন অস্বীকার করা হয়, যেখানে আপাতভাবে সমাজের প্রতি কোনো ঝুঁকি নেই বলেই মনে হয়। উদাহরণ স্বরূপ, ক্লিকবেইট টাইল ছবি যা ফটো এডিটিং টুল বা AI ব্যবহার করে একটি বাসের আকারের সাপকে চিত্রিত করতে, অথবা সম্পূর্ণ ভিত্তিহীন কাস্টিং গুজব ছড়ানোর জন্য অভিনেতাদের পোশাকে সম্পাদনা করে; এই উদাহরণগুলি নাগরিক অখণ্ডতা বা জনস্বাস্থ্যের জন্য হুমকি নাও হতে পারে, কিন্তু তারা বিভ্রান্তিকর।

অন্যান্য লোকজন, ব্র্যান্ড বা সংগঠনের প্রতারণামূলক ছদ্মবেশ

অনুরূপ কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকাতে নিষিদ্ধ করা হয়েছে এবং এই সমস্ত কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকাতেও অস্পষ্ট ছদ্মবেশধারণের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়। ব্যঙ্গ, কৌতূক এবং মন্তব্য করার অনুমতি আছে, তবে উক্ত কন্টেন্টের মালিকানার ব্যাপারে স্পষ্টতা থাকতে হবে, তার কারণ সবচেয়ে কম বয়সী 13 বছর বয়সের ভিউয়ারও থাকতে পারে।

যে কোনো প্রকারের প্রতারণামূলক মার্কেটিং কৌশল

আমরা এমন অতিরিক্ত রিডাইরেক্ট বা লিঙ্ক নিষিদ্ধ করি, যেগুলো পপ-আপ অথবা পপ-আন্ডার বা অত্যাধিক বিজ্ঞাপন লোড তৈরি করে। আপনি একটি লিঙ্কের শেষ গন্তব্য বা ল্যান্ডিং পেজ নিজের কন্টেন্টে ডিসপ্লে করার পর আর পরিবর্তন করতে পারবেন না। আপনার কন্টেন্টে থাকা যে কোনো লিঙ্ককে অবশ্যই আমাদের কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে।

এনগেজমেন্ট টোপ

এর অর্থ হল এমন কনটেন্ট যেখানে দর্শককে বিনোদন করা বা জানানোর পরিবর্তে, Snap-এর ভিউ বা ইন্টার‍্যাকশন বাড়ানোর জন্য তাদের ম্যানিপুলেট করাই হল আসল উদ্দেশ্য। এনগেজমেন্ট টোপ প্রায়শই এমন একটি প্রত্যাশা তৈরি করে যা কখনই সেই প্রত্যাশা পূর্ণ করে না। নিষিদ্ধ এনগেজমেন্ট টোপের উদাহরণের একটি অসম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো:

  • “এটির জন্য অপেক্ষা করুন” ক্যাপশন, তবে “এটি” কখনই ঘটে না।

  • অস্তিত্ব নেই এমন Snapchat ফিচার সংক্রান্ত চ্যালেঞ্জ, যেমন “Snapchat আপনাকে এটা 10 বারের বেশি লাইক করতে দেবে না”।

  • অতিরিক্ত লাইক এবং শেয়ার পাওয়ার চেষ্টা, যেমন, “এটা যদি 20,000টি লাইক পায়, তাহলে আমি ন্যাড়া হব”।

  • লম্বা টেক্সট ব্লক, অল্প ঝলক বা “পার্থক্য কোথায় দেখান” গেমের মাধ্যমে লোকজনকে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে কোনো Snap থামানো বা তা আবার দেখানো।

  • বিভ্রান্তিকর বা চাঞ্চল্যকর শিরোনাম বা টাইল, যেমন ভিত্তিহীন কাস্টিং গুজব, কোনও সেলিব্রিটির অনেক বছর পুরনো গ্রেপ্তারকে ব্রেকিং নিউজ হিসাবে উপস্থাপন করা, আমূল রূপান্তর বোঝাতে কারও দেহ বা মুখের ছবি সম্পাদনা করা ইত্যাদি।