logoSnap Values

গোপনীয়তার নীতি

কার্যকর: 26 ফেব্রুয়ারি, 2024

Snap Inc.-এর গোপনীয়তার নীতিতে স্বাগত জানাই। এই নীতিটি আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ ও ব্যবহার করি এবং কীভাবে আপনি আপনার তথ্য নিয়ন্ত্রণ করতে পারেন, সে সম্পর্কে ব্যাখ্যা করে। আমাদের গোপনীয়তা সংক্রান্ত অনুশীলনের উপর একটি দ্রুত সারসংক্ষেপ খুঁজছেন? এই পেজ অথবা এই ভিডিওটি দেখুন। এবং আপনি যদি নির্দিষ্ট প্রোডাক্টের গোপনীয়তার তথ্য খুঁজছেন, তাহলে উদাহরণস্বরূপ, আমরা কীভাবে আপনার চ্যাট এবং Snap-গুলি প্রক্রিয়া করি, তা জানতে আমাদের প্রোডাক্ট অনুযায়ী গোপনীয়তা পেজটি দেখুন। এই নথিগুলি ছাড়াও, আমরা অ্যাপ-মধ্যস্থ বিজ্ঞপ্তিগুলিও দেখাই যা আপনাকে আমাদের প্রোডাক্ট এবং পরিষেবাগুলি সম্পর্কে আরও তথ্য প্রদান করে।

Snap-এ আমাদের মূল মানগুলির মধ্যে একটি হল স্বচ্ছতা। আমরা বিশ্বাস করি যে আমরা যে ডেটা সংগ্রহ করি এবং আমরা কীভাবে তা ব্যবহার করি সে সম্পর্কে অজানা কোনো বিষয় থাকা উচিত নয় — এই কারণেই আমরা কীভাবে এটি প্রক্রিয়া করি তা নিয়ে সৎভাবে আগাম কথা বলতে চাই। উদাহরণস্বরূপ, আমরা আপনাকে আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করার জন্য আপনার তথ্য প্রক্রিয়া করি, যার মধ্যে আপনার অভিজ্ঞতার সাথে সবচেয়ে প্রাসঙ্গিক কন্টেন্ট এবং তথ্য, সেইসাথে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো অন্তর্ভুক্ত রয়েছে। আপনার আগ্রহ এবং পছন্দগুলি বোঝা আমাদের আরও ভাল প্রোডাক্ট অভিজ্ঞতা সরবরাহ করতে সাহায্য করে।

তদুপরি, আমরা বিশ্বাস করি একটি ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা আপনার গোপনীয়তার মূল্যে আসা উচিত নয়। বাস্তব জীবনের মতোই, এমন কিছু মুহূর্ত রয়েছে যা আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করতে চান এবং অন্যগুলি আপনি প্রকাশ্যে শেয়ার করতে চান। এই কারণেই প্রথম দিন থেকে আমাদের দর্শন হল স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট মুছে ফেলা এবং Snapchatter-দের তাদের কন্টেন্টের সাথে কী ঘটবে, যেমন কার সাথে এটি শেয়ার করতে হবে বা কখন এটি সেভ করতে হবে তা সিদ্ধান্ত নিতে দেয় এমন সরঞ্জামগুলি সরবরাহ করে নিয়ন্ত্রণ প্রদান করা।

এই নীতিটি আমাদের Snapchat অ্যাপের পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্ট, পরিষেবা এবং বৈশিষ্ট্যগুলি, যেমন Bitmoji, Spectacles এবং আমাদের বিজ্ঞাপন ও বাণিজ্য উদ্যোগগুলিকে কভার করে। আপনি যখন এই নীতিতে "পরিষেবাগুলি" পড়েন, তখন আমরা সেগুলির সবগুলির সম্পর্কে কথা বলছি। এছাড়াও, আপনি যদি দেখেন আমরা আমাদের "শর্তাবলী" উল্লেখ করেছি, তাহলে আমরা পরিষেবার শর্তাবলী বোঝাই, যার সাথে আপনি আমাদের পরিষেবার জন্য সাইন আপ করার সময় সম্মত হন। পরিশেষে, আপনি "Snapchatter" শব্দটি দেখে থাকলে, আমরা প্রায়শই আমাদের পরিষেবার যে কোনো ইউজারের জন্য শর্টহ্যান্ড হিসাবে এটি ব্যবহার করি।

আপনার তথ্যের উপর আপনার কাছে থাকা নিয়ন্ত্রণগুলি দিয়ে শুরু করা যাক: