Snap Values

Snapchat, গোপনীয়তা ও সুরক্ষা : মৌলিক বিষয়াদি

21 এপ্রিল, 2021

নিরাপত্তা ও প্রভাব ব্লগে স্বাগতম! আমি জেন স্টাউট, পাবলিক পলিসির ভিপি, এবং আজকের এই পোস্টের সাথে ইভানের ভূমিকা অনুসরণ করতে পেরে আমি রোমাঞ্চিত যেটি আমাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয়।

যেহেতু Snapchat সহজাতভাবেই একটি ভিন্ন ধারার প্ল্যাটফর্ম, তাই আমরা বুঝতে পারি যে আপনি নিজে কখনও এটি ব্যবহার না করে থাকলে এবং ব্যবহারের পরিকল্পনা না থাকলে (তাতে সমস্যা নেই!) এটা একটু কঠিন বোধ হতে পারে। আমরা আশা করি যে এই ব্লগটি এমন লোকেদের জন্য সহায়ক হবে যারা আরও ভালোভাবে বুঝতে চায় যে কীভাবে যুবারা আমাদের পণ্য উপভোগ করছে, কিংবা বহু অংশীজন ও প্রচারকর্মী যারা আরও ভালোভাবে বুঝতে চায় যে সুরক্ষা ও আস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কী পন্থায় অগ্রসর হই।

আমাদের জন্য আমাদের Snapchat কমিউনিটির সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই, এবং আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের পণ্য ব্যবহার করার সময় কীভাবে সুরক্ষা, গোপনীয়তা ও কল্যাণ সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে জানতে আমাদের কমিউনিটিকে সহায়তা করা আমাদের দায়িত্ব। এখন পর্যন্ত আমরা অনলাইন রিসোর্স এবং অ্যাপের অভ্যন্তরীণ শিক্ষামূলক প্রচেষ্টার মাধ্যমে এটি করেছি, এবং চলতি বছরের শুরুতে এসব প্রচেষ্টাকে জোরদার করার জন্য আরও বিস্তৃত ডিজিটাল সাক্ষরতা প্রচারাভিযান শুরু করেছি। আমরা Snapchatter-দের আরও ভালোভাবে সহায়তা করার বিষয়ে অত্যন্ত মনোযোগী, এবং তাদের সহায়তা ব্যবস্থার: পিতামাতা, পরিবারের সদস্য, পরামর্শদাতা এবং তাদের প্রতি গভীর যত্নশীল এবংতাদের জীবনে গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আরও উন্নতি করতে চাই।

শুরুতেই আমরা বিবেচনায় নেব অন্যান্য প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে Snapchat কে কতটা ভিন্নভাবে তৈরি করা হয়েছে তার বিবরণ। ইভান যেমন বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো এমন পণ্য ডিজাইন করা ও প্রযুক্তি তৈরি করা যা স্বাস্থ্যকর, সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে প্রকৃত বন্ধুত্বের লালন-পালন ও সমর্থন করে। এই লক্ষ্যের দ্বারা তাড়িত হয়েই আমরা আমাদের প্ল্যাটফর্মের গঠন ও পরিচালনা এবং নতুন পণ্য গড়া, ভবিষ্যতের কথা ভাবা এবং শেষ পর্যন্ত প্রযুক্তিখাতে আমাদের ভূমিকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি।

Snapchat এর গঠনকাঠামো

  • আমরা এমন পণ্য উন্নয়ন প্রক্রিয়া কাজে লাগাই যা কোনো নতুন ফিচারের গোপনীয়তা, সুরক্ষা ও নৈতিকতা সংক্রান্ত বিবেচনাকে নকশা প্রক্রিয়ার সামনের সারিতে রাখে -- এবং আমরা এমন পণ্য নিয়ে আসি না যা আমাদের নিবিড় পর্যালোচনায় উত্তীর্ণ হতে পারে না।

  • আমাদের কোনো খোলা নিউজফিড নাই যেখানে যে কেউ কোনো অপরীক্ষিত কনটেন্ট সারা বিশ্বে সম্প্রচার করতে পারে। আসলে, Snapchat অ্যাপ প্রথমবারের মতো চালাতে গেলে এটি ভিন্ন রকম দেখায়, কারণ এটি ক্যামেরা চালু করে ওপেন হয়, যা মূলত একটি ফাঁকা ক্যানভাস -- স্ক্রলযোগ্য কোনো ফিড নয়।

  • আমরা Snapchat এ অপরীক্ষিত কনটেন্ট 'ভাইরাল' হতে দিই না। আমাদের কনটেন্ট প্লাটফর্ম, ডিসকভারে শুধুমাত্র পরীক্ষিত মিডিয়া প্রকাশক এবং নির্মাতাদের কনটেন্টই ফিচার করা হয়। আমাদের বিনোদন প্ল্যাটফর্ম স্পটলাইটের কোনো কনটেন্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগে সক্রিয়ভাবে তা ব্যক্তি কর্তৃক মডারেট করা হয়।

  • Snapchat-এ গ্রুপ চ্যাট সীমিত আকারে রয়েছে। ইতোমধ্যে সদস্য নয় এমন কারো পক্ষে আমাদের প্ল্যাটফর্মে এসব গ্রুপকে খুঁজে পাওয়া সম্ভব নয়। ব্যক্তি পর্যায়ে চ্যাটের ক্ষেত্রে যেমন, এখানেও তেমনি আগে থেকে কোনো গ্রুপের কারো বন্ধু না হয়ে থাকলে আপনি সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন না।

সুরক্ষা ও গোপনীয়তা

  • Snapchat-এ প্রকাশ্য মন্তব্য করা যায় না বা ব্রাউজ করা যায় এমন প্রোফাইল ফটো থাকে না -- লোকজন যাতে অ্যাপে অপরিচিত কারোর সঙ্গে সহজে যোগাযোগ করতে না পারে সেজন্য এটি আমাদের তৈরি করা একটি অন্যতম উপায়। বিশেষত 18 বছরের কম বয়সী Snapchatter-দেরকে সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য আমরা তাদেরকে পাবলিক প্রোফাইলতৈরি করার অনুমতি দিই না, এবং Snap-এ নতুন বন্ধুর সন্ধান করার সময়, আমরা শুধুমাত্র ব্যবহারকারির Bitmoji অবতার দেখাই, প্রকৃত ফটো দেখাই না।

  • অন্য কোনো ইউজারের সাথে আপনি চ্যাট করার আগে, ডিফল্ট হিসাবে সব সময় "দুই ধাপ বিশিষ্ট যোগাযোগের প্রমাণীকরণ" ব্যবহার করতে হবে, কারণ আমরা মনে করি বন্ধুত্ব মানে একটা পারস্পরিক এবং নিরাপদ ব্যাপার। এমন নয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অনুসরণ করছে, বা অপরিচিত যে কেউ আমাদের জীবনে অনুমতি বা আমন্ত্রণ ছাড়াই প্রবেশ করছে। Snapchat-এ অন্যান্য ফিচারের ক্ষেত্রেও এটা সত্যি, যেমন আমাদের Snap মানচিত্র -- আপনি যদি কোনো ব্যক্তির সাথে বন্ধু না হয়ে থাকেন এবং আপনার লোকেশন আগে থেকে না শেয়ার করেন, তাহলে কেউই মানচিত্রে আপনাকে দেখতে পাবেন না।

  • আমরা আমাদের ফিচারকে ডিফল্ট হিসাবে প্রাইভেট করার ওপর নজর দিই, ঠিক যেমনটা বাস্তব জীবনের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা মনে করি, কোনো ব্যক্তি কোন তথ্য, কখন শেয়ার করবেন, তা বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত। যেমন, সব ইউজারের ক্ষেত্রে Snap মানচিত্র প্রথমবার ব্যবহার করার সময়, ডিফল্ট হিসাবে লোকেশন শেয়ার করা বন্ধ থাকে। তারা এটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করার বিকল্পটি বেছে নিতে পারেন -- তবে কখনোই অপরিচিতদের সাথে নয়।

  • আমরা নিজেদের প্রোডাক্টগুলো এমনভাবে ডিজাইন করি, যাতে আমাদের ইউজারদের কাছ থেকে কম ডেটা সংগ্রহ করা হয় এবং সেই ডেটা যেন অপেক্ষাকৃতভাবে কম সময়ের জন্য রাখা হয় - কারণ বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হলেও আমরা দেখেছি যে, আমরা লোকজনের বন্ধুত্বের গোপনীয়তা সম্মান জানিয়েও বিজনেস পার্টনারদেরকে ভালো পরিষেবা দিতে পারি এবং তার জন্য লোকজনের সম্পর্কগুলোকে একটা প্রোডাক্টে পরিণত করার প্রয়োজন নেই।

  • আমাদের ইন-অ্যাপ টুল ব্যবহার করে দ্রুত ও সহজে ইউজাররা কোনো কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ বা উদ্বেগ জানাতে পারেন, যাতে আমাদের নির্দিষ্ট ট্রাস্ট ও সেফটি টিম সেই বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নিতে পারে।

আমাদের নির্দেশিকা এবং প্রয়োগ

  • একদম প্রথম থেকেই আমরা Snapchat-কে এমনভাবে ডিজাইন করেছি যাতে কেউ ক্ষতিকর কনটেন্ট ছড়ানোর সুযোগ না পায়। অনেক আগে থেকেই, আমাদের কমিউনিটির নির্দেশিকা অনুযায়ী, ষড়যন্ত্র, চিকিৎসা সংক্রান্ত ভুয়ো দাবি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করে দেওয়ার প্রচেষ্টা সহ ভয় দেখানো, ঘৃণাপূর্ণ বক্তৃতা এবং ক্ষতি করতে পারে, এমন গুজব ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

  • আমরা আমাদের প্ল্যাটফর্মের অপব্যবহার কোনোভাবেই মেনে নিই না এবং আমাদের নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের একটি নির্দিষ্ট ব্যবস্থা আছে। এটা করার একটি অন্যতম সহজ উপায় হলো: যখন আমাদের নীতিমালা লঙ্ঘন করার চেষ্টা করা হয়, তখন আমরা সেই কনটেন্ট সরিয়ে দিই। আমরা অশোভন কনটেন্ট লেবেল করি না বা বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রেও কোনো ব্যাতিক্রম করি না -- আমাদের নির্দেশিকা সব Snapchatter-দের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।

  • নিয়ম লঙ্ঘনকারী কনটেন্টের সাথে যদি কোনো অপ্রাপ্তবয়স্কের নিরাপত্তা জড়িয়ে থাকে, তাহলে আমরা বিষয়টি ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেন (NCMEC)-কে জানাই এবং নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া অনুসরণ করি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাহায্য করি।

এটা আমাদেরকে নিখুঁত করে তোলে না এবং যোগাযোগ করতে সাহায্য করে, এরকম যে কোনো অ্যাপের অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। Snapchat-এর নিরাপত্তা বজায় রাখতে এবং এটি আরও উন্নত করার জন্য আমাদেরকে নিজেদের টুল এবং কৌশল উন্নত করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আমরা সব সময় ঝুঁকিগুলো এবং আমাদের কমিউনিটিকে আরও সুরক্ষিত রাখতে আমাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে পারি, সে ব্যাপারে ভাবনাচিন্তা করি। এই প্রচেষ্টার অংশ হিসাবে, আমরা যাতে খারাপ লোকজনের থেকে এক পা এগিয়ে থাকতে পারি, সে ব্যাপারে নিয়মিতভাবে নিরাপত্তা, ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। আমরা এই ব্লগে এরকম অনেক বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে চাই, যাতে আমরা এই সমস্যাগুলো নিয়ে কীভাবে ভাবনাচিন্তা করি এবং কীভাবে সেগুলোর সমাধান করি, তা আপনি বুঝতে পারেন।

Snap-এ আমাদের কাজের অংশ হিসাবে, আমি নিজে সন্তানের অভিভাবক হিসাবে, আমার সন্তানদের জীবনে প্রযুক্তি এবং প্ল্যাটফর্মের ভূমিকা বুঝতে গিয়ে জেরবার হওয়া আমার বন্ধুবান্ধব এবং অনেক স্টেকহোল্ডার সাথে আমি এগুলো নিয়ে কথাবার্তা বলি। আমি আশা করছি, এই পোস্ট থেকে মৌলিক কিছু বিষয়ে ধারনা তৈরি হবে এবং একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং মজার পরিবেশে Snapchatter-দেরকে সংযোগ তৈরিতে সাহায্য করার জন্য অতিরিক্ত রিসোর্স এবং আমাদের প্রতিটি প্রোডাক্টের বিশদ ব্যাখ্যার জন্য আমাদের বাবা-মায়ের গাইড দেখতে উৎসাহ দেবে।


জেন

সংবাদে ফিরে যান