পরিকল্পিতভাবে গোপনীয়তা এবং নিরাপত্তা
Snapchat হল চিরাচরিত সোশ্যাল মিডিয়ার একটি বিকল্প—একটি ভিজ্যুয়াল মেসেজিং অ্যাপ যা আপনার বন্ধু, পরিবার এবং বিশ্বের সাথে আপনার সম্পর্ক বাড়াতে সাহায্য করে৷ এই কারণেই Snapchat সরাসরি ক্যামেরায় খোলে, কোনো কনটেন্টের ফিডে নয়, এবং যারা ইতিমধ্যেই বাস্তব জীবনে বন্ধু, তাদের সাথে সংযোগ স্থাপনের উপর ফোকাস করে। Snapchat আপনাকে ফলোয়ার বাড়ানো বা লাইকের জন্য প্রতিযোগিতা করার চাপ ছাড়াই নিজেকে প্রকাশ করার এবং বন্ধুদের সাথে মজা করার ক্ষমতা প্রদান করে।








