Snapchatter-দের প্রয়োজনে সংস্থান ও সহায়তা দিতে আমরা এই শিল্পের বিশেষজ্ঞ ও বেসরকারি সংস্থার সাথে কাজ করি। এখানে কিছু সংস্থান দেওয়া হল যা আপনাকে বা আপনার পরিচিত কারো সহযোগীতার প্রয়োজন হলে বা কেবলমাত্র বার্তা আদান-প্রদান করার ক্ষেত্রেও কাজে লাগতে পারে!
আপনি আমাদের Here For You সার্চ টুল এক্সপ্লোর করেও দেখতে পারেন যা আপনার মানসিক স্বাস্থ্য, উদ্বেগ, হতাশা, মানসিক চাপ, আত্মহত্যার চিন্তা, দুঃখ এবং হয়রানি সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোঁজার সময় এক্সপার্ট আঞ্চলিক অংশীদারের কাছ থেকে প্রাপ্ত সংস্থানসমূহ দেখায়।
যারা সমস্যায় রয়েছেন, তাদের সহায়তা করার জন্য একটি প্রচেষ্টা হিসাবে আমরা একটি পেজ প্রস্তুত করেছি, যেখানে যৌন ঝুঁকি এবং ক্ষতির ব্যাপারে বিশদ তথ্য রয়েছে। সেখানে আপনি গ্লোবাল সহায়তা রিসোর্সের একটি তালিকা পাবেন।
গ্লোবাল 🌏
MindUP (গ্লোবাল; US, UK, এবং CA-তে প্রধান অফিস)
MindUP 3 থেকে 14 বছরের শিশুদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য এবং স্কুলে আশা, সহনশীলতা এবং সহানুভূতি বজায় রেখে উন্নতি লাভ করার জন্য টুল এবং জ্ঞান দিয়ে তাদের সমর্থন করে।